TRENDING:

Sairang Express: কৃষ্ণনগর ছাড়তেই বিকল ইঞ্জিন, বন্ধ এসি! ঘণ্টার পর ঘণ্টা আটকে সাইরাং এক্সপ্রেস! ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

Last Updated:

Sairang Express: মাঝপথে ইঞ্জিনের যান্ত্রিক বিভ্রাটে দীর্ঘক্ষণ আটকে রইল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। ঘণ্টার পর ঘণ্টা মাঝরাস্তায় ট্রেন দাঁড়িয়ে থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীরা। বারে বারে বন্ধ হয়ে যাচ্ছিল ট্রেনের এসি, লাইট, ফ্যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর, মৈনাক দেবনাথ: কৃষ্ণনগরের কাছে মাঝপথে ইঞ্জিন বিকল, বেশ কয়েক ঘণ্টা আটকে রইল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। মাঝপথে ইঞ্জিনের যান্ত্রিক বিভ্রাটে দীর্ঘক্ষণ আটকে রইল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রানাঘাট স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর থেকেই ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। কৃষ্ণনগর স্টেশনের আগে একবার ট্রেন সাময়িকভাবে থামানো হয়। প্রায় ১০ মিনিট পর ধীর গতিতে ট্রেন কৃষ্ণনগর স্টেশনে পৌঁছয়। সেখানে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রাথমিক পরীক্ষা চালিয়ে সব স্বাভাবিক আছে বলে সবুজ সংকেত দেয়।
আটকে রয়েছে সাইরাং এক্সপ্রেস
আটকে রয়েছে সাইরাং এক্সপ্রেস
advertisement

কিন্তু স্টেশন ছাড়ার পাঁচ মিনিটের মধ্যেই ধুবুলিয়ার কাছে হঠাৎ সম্পূর্ণ বিকল হয়ে যায় ইঞ্জিন। ফলে জনবসতিহীন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে পড়ে ট্রেন। এসি কামরায় বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বারবার বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। জল ও খাবারেরও পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ক্রমশ অসহনীয় হয়ে ওঠে।

advertisement

আরও পড়ুনঃ এবার বাগডোগরা থেকে সোজা দিঘা! সমুদ্র সফর আরও সহজ, নতুন ট্রেনে টাইম, স্টপেজ জানুন

এসি টু-টায়ারের যাত্রী নিপা থাপা, যিনি তাঁর দু’বছরের সন্তানকে নিয়ে এনজিপি যাচ্ছিলেন, ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন ফাঁকা জায়গায় ট্রেন দাঁড়িয়েছে যে নামারও উপায় নেই। কামরার এসি বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চার খুব কষ্ট হচ্ছে। কখন ছাড়বে, সেটাও কেউ জানাতে পারছে না।” শিশু ও মহিলাদের দুর্ভোগ সবচেয়ে বেশি হয়েছে। খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।

advertisement

View More

আরও পড়ুনঃ পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে ‘গুপ্ত গুহা’র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন

সেরা ভিডিও

আরও দেখুন
তৃণমূলের দুর্গ, চ্যালেঞ্জ জানিয়ে আসরে বাম-বিজেপি! এবার নজরকাড়া কেন্দ্র হয়ে উঠতে পারে জয়নগর
আরও দেখুন

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইঞ্জিনে পাওয়ার সাপ্লাই সংক্রান্ত বড়সড় ত্রুটি দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা করা হয়। বিকল ইঞ্জিনটিকে কৃষ্ণনগরে ফিরিয়ে এনে ধুবুলিয়া থেকে একটি নতুন ইঞ্জিন জুড়ে ট্রেনটিকে গন্তব্যে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। রেল কর্তৃপক্ষের দাবি, এই বিভ্রাট সম্পূর্ণ অপ্রত্যাশিত। তবে যাত্রীদের প্রশ্ন, দূরপাল্লার ট্রেনের নিয়মিত রক্ষণাবেক্ষণে ঘাটতি থাকলেই কী করে এমন ঘটনা ঘটছে? ঘটনায় রেলের পরিষেবা ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বিগ্ন যাত্রীরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sairang Express: কৃষ্ণনগর ছাড়তেই বিকল ইঞ্জিন, বন্ধ এসি! ঘণ্টার পর ঘণ্টা আটকে সাইরাং এক্সপ্রেস! ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল