advertisement

Digha to Bagdogra Train: এবার বাগডোগরা থেকে সোজা দিঘা! সমুদ্র সফর আরও সহজ! নতুন ট্রেনের টাইম, স্টপেজ জানুন

Last Updated:
Digha to Bagdogra Train: শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি যেতে হবে না যাত্রীদের দিঘা যাওয়ার জন্য। বাগডোগরা থেকে এবারে সরাসরি দিঘা যেতে পারবেন পর্যটকরা। নিউ জলপাইগুড়ি-দিঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেসের নতুন স্টপেজ চালু।
1/5
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: বাগডোগরার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল। এবার আর শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি ছুটতে হবে না—বাগডোগরা রেল স্টেশন থেকেই সরাসরি দিঘা যাওয়ার সুযোগ মিলছে। নিউ জলপাইগুড়ি-দিঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেসের নতুন স্টপেজ চালু হওয়ায় খুশির হাওয়া এলাকায়।

2/5
*ট্রেনটি প্রতি শুক্রবার নিউ জলপাইগুড়ি থেকে সন্ধ্যা ৭ঃ৫৫ মিনিটে ছাড়ে এবং রাত ৮ঃ৩০ মিনিটে বাগডোগরা স্টেশনে পৌঁছয়। এখানে দু’মিনিটের স্টপেজ দেওয়া হয়েছে। ১৫৭২১ আপ ও ১৫৭২২ ডাউন নম্বরের এই ট্রেন সপ্তাহে একদিন চলাচল করলেও সরাসরি সংযোগ পাওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে।

3/5
*সবচেয়ে বেশি সুবিধা পাবেন ঘোষপুকুর, নকশালবাড়ি, পানিট্যাংকি-সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন। আগে দিঘা যেতে হলে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি যেতে হত, এখন সেই ঝক্কি আর নেই। বাগডোগরা থেকেই সহজে চড়া যাবে দিঘাগামী ট্রেনে।

4/5
*স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই উদ্যোগে পর্যটন যেমন বাড়বে, তেমনই ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। সমুদ্র সফরের পরিকল্পনা এখন আরও সহজ ও স্বস্তিদায়ক হয়ে উঠেছে উত্তরবঙ্গের মানুষের কাছে।

5/5
*সপ্তাহে একদিন দিয়ে শুরু হলেও আগামী দিনে ট্রেনের সংখ্যা বাড়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। ফলে ভবিষ্যতে বাগডোগরা রেল স্টেশন আরও গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র হিসেবে উঠে আসবে—এমনটাই আশা যাত্রীদের।