এই সেতু শুধু একটি সেতু নয়। যখন প্রয়োজন পড়ে জাহাজ এলে সেতুটি দু’ভাগ হয়ে উপরে উঠে যায়। গত ছ’দশক ধরে পরিষেবা দিয়ে চলেছে এই বাসকেল ব্রিজ। ফলে সেতুটির সামগ্রিক কাঠামো, যান্ত্রিক দিকগুলি কমবেশি দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
সেতুর ১৬৪০ টন ওজনের ইস্পাতের কাঠামো থেকে শুরু করে হাইড্রলিক যন্ত্র-সহ অন্যান্য যন্ত্রপাতি সংস্কার করা হবে। সেতু সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে এসএমপি কর্তৃপক্ষ। এর মধ্যে ৪০ কোটি টাকা ‘ভারতমালা’ প্রকল্পের আওতায় বিশেষ অনুদান হিসেবে দিচ্ছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। আগামী বছরের মে মাসের মধ্যে সংস্কারের কাজ শেষ হবে বলে জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সেতু সংস্কার করার পর আরও উন্নত পরিষেবা পাওয়া যাবে। জাহাজ ও যানচলাচল আরও সুবিধা হবে। যোগাযোগ ব্যবস্থা বাড়বে দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে কলকাতার। তবে সেতুর কাজ চলার সময় যান চলাচল বন্ধ করা হবে যা নয়। নিয়ন্ত্রিতভাবে চলবে যাতায়াত।






