TRENDING:

Abhishek Banerjee:কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে এলেন অভিষেক, তুলে ধরলেন সাইকেল থেকে পড়ে যাওয়া বৃদ্ধকে, বিষ্ণুপুরের রাস্তায় চোখে-জল আনা দৃশ্য

Last Updated:

বিষ্ণুপুরে বড় কাছারি মন্দিরে যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তায় তিনি দেখতে পান, এক বৃদ্ধ সাইকেল থেকে পড়ে গিয়েছেন। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বৃদ্ধকে নিজে হাতে তুলে ধরেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বড় কাছারি মন্দিরে যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পথে তিনি দেখতে পান, সাইকেল থেকে এক বৃদ্ধ পড়ে গিয়েছেন। তৎক্ষণাৎ কনভয় থামিয়ে, গাড়ি থেকে নেমে এলেন অভিষেক! সাইকেল আরোহীকে তুলে ধরলেন।
বৃদ্ধকে তুললেন অভিষেক বন্দোপাধ্যায়
বৃদ্ধকে তুললেন অভিষেক বন্দোপাধ্যায়
advertisement

বৃদ্ধকে তোলার পর তাঁকে ভালভাবে বাড়ি পৌঁছোনোর ব্যবস্থাও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য, বড় কাছারি জাগ্রত শিবমন্দির এলাকায় আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় একাধিক দোকান।সেই দোকানগুলো ফের নতুন করে তৈরি করা হয়। দোকানীদের হাতে সেই দোকানঘরের চাবি নিজে হাতে তুলে দেন অভিষেক।

.২০২৪ সালের ১৮ এপ্রিল বড় কাছারিতে আগুন লাগে। ঘটনাচক্রে তার আগে দিনই বড় কাছারি মন্দিরে পুজো দিয়েছিলেন অভিষেক। তার পরের দিন আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত হয়ে যায় মন্দিরের আশপাশের ৭০টি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫ ইঞ্জিন। মন্দিরটি অভিষেক বন্দোপাধ্যায়ের সাংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের মধ্যেই পড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিজের সংসদীয় তহবিলের টাকায় মন্দির ও মন্দিরলাগোয়া দোকানগুলির মেরামতের সিদ্ধান্ত নেন অভিষেক। অবশেষে সেই কাজ শেষ হয়েছে। সেই মন্দির প্রাঙ্গণে যাচ্ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। তার মধ্যেই পথে এই ঘটনা ঘটে। অভিষেক বন্দোপাধ্যায় কনভয় থামিয়ে নেমে আসবেন তা স্থানীয়রাও বুঝে উঠতে পারেননি। এই ঘটনায় সকলেই বাহবা দিচ্ছেন সাংসদকে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Abhishek Banerjee:কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে এলেন অভিষেক, তুলে ধরলেন সাইকেল থেকে পড়ে যাওয়া বৃদ্ধকে, বিষ্ণুপুরের রাস্তায় চোখে-জল আনা দৃশ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল