TRENDING:

Weather Update: কালবৈশাখী ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি...রাজ্যের ৭ জেলায় প্রবল দুর্যোগ! আবহাওয়ার বড় আপডেট জানুন

Last Updated:
Weather Update: দক্ষিণবঙ্গের পাঁচ জেলা এবং উত্তরবঙ্গের দুই জেলায় কিছুক্ষণেই শুরু হবে ঝড়বৃষ্টি৷ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা৷ প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে কয়েকটি জেলায়৷
advertisement
1/9
কালবৈশাখী ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি...রাজ্যের ৭ জেলায় প্রবল দুর্যোগ! আবহাওয়ার বড় আপডেট জানুন
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফের রাজ্যজুড়ে বৃষ্টির স্পেল হবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত৷ বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে৷ রাজ্যের সাত জেলায় ঝড়বৃষ্টি ধেয়ে আসছে, জানাল আলিপুর আবহাওয়া দফতর৷
advertisement
2/9
দক্ষিণবঙ্গের পাঁচ জেলা এবং উত্তরবঙ্গের দুই জেলায় কিছুক্ষণেই শুরু হবে ঝড়বৃষ্টি৷ কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে, জানাল আলিপুর আবহাওয়া দফতর৷
advertisement
3/9
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু অংশে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টি। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
4/9
দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতেও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে, জানাল আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
5/9
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সর্তকতা। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা।
advertisement
6/9
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি হবে উপরের দিকে জেলাগুলিতে। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের জেলার কিছু অংশে থাকবে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। সঙ্গে ৫০/৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
advertisement
7/9
বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা থাকবে।বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
8/9
কলকাতায় মেঘলা আকাশে দিনের তাপমাত্রা একই রকম থাকবে, বাড়বে রাতের তাপমাত্রা। গুমোট গরমে মাঝে মাঝে হালকা হাওয়া চলবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বঙ্গোপসাগরে থেকে জলীয় বাস্প এসে বজ্রগর্ভ মেঘ তৈরি করবে। বৃষ্টি হতে পারে সেই এলাকায়।
advertisement
9/9
কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৮ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: কালবৈশাখী ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি...রাজ্যের ৭ জেলায় প্রবল দুর্যোগ! আবহাওয়ার বড় আপডেট জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল