অভিযোগ, চিত্তরঞ্জন রেল শহরে গত ৮ মার্চ, সামান্য বিবাদকে কেন্দ্র করে এক রেলকর্মীর গাড়ি থামিয়ে, তাঁকে গাড়ি থেকে নামিয়ে এনে বেধড়ক মারধর করে তিন যুবক। কখনও রাস্তায় ফেলে মারধর, কখনও চলে অবাধে লাথি-ঘুষি। গোটা ঘটনার ছবি ধরা পড়ে রাস্তায় লাগানো সিসি ক্যামেরায়।
আহত রেল কর্মীকে চিকিৎসার জন্য দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২২ দিন চিকিৎসা চলার পর মৃতু হয় ওই রেল কর্মীর। অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও পুলিশ কাউকে গ্রেফতার না করায় মৃত রেল কর্মীর পরিবার ও তাঁর সহ-কর্মীরা থানায় বিক্ষোভ দেখায়। পুলিশের দাবি, অভিযুক্ত তিন যুবকই পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
advertisement
গতবছর, ট্রেনের গেটে দাঁড়ানো নিয়ে বচসা থেকে যাত্রীকে মারধরের অভিযোগ ওঠে বিরাটি স্টেশনে। মারধরে গুরুতর জখম হয়ে বেসরকারি ব্যাঙ্ক কর্মীর মৃত্যু। অভিযোগ মারধর করে ব্যাঙ্ক কর্মীকে স্টেশনের ওভারব্রিজ থেকে রেললাইনে ফেলে দেয় অভিযুক্ত। ঘটনার তিন দিন পর হাসপাতালে মৃত্যু হয় আহত যুবকের। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছিল, বিরাটি স্টেশনে ট্রেন থামতেই গোপাল দাস নামে ওই যুবককে বেধড়ক মারা হয়। অভিযোগ এর পর রেল ওভারব্রিজ থেকে তাঁকে রেললাইনে ফেলে দেয় অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় যুবকের।
