TRENDING:

Jalpaiguri News: ঘুমোতে গিয়েছিলেন রাতে, সকালে বাড়ির পিছনে মিলল বৃদ্ধার মুণ্ডহীন রক্তাক্ত দেহ! আতঙ্কে শিউরে উঠছে জলপাইগুড়ি

Last Updated:

Jalpaiguri News: জলপাইগুড়ি-র বাহাদুর এলাকায় বাড়ির পেছনে ৭৩ বছরের বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ধারালো অস্ত্রে খুনের সন্দেহ। নিখোঁজ মাথার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক টিম ও ডগ স্কোয়াড মোতায়েন, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: বাড়ির পেছনে বৃদ্ধার মুণ্ডহীন রক্তাক্ত দেহ! মুণ্ড কোথায়? খুঁজছে পুলিশ। শিউরে ওঠার মতো ঘটনা জলপাইগুড়িতে। ভোটের আবহেই জলপাইগুড়িতে নারকীয় ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য। বাড়ির পিছনে বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধার। ভোটের উত্তপ্ত আবহের মধ্যেই জলপাইগুড়ির সীমান্তঘেঁষা বাহাদুর পঞ্চায়েত এলাকায় ঘটল চাঞ্চল্যকর ও শিহরণ জাগানো ঘটনা।
চাঞ্চল্যকর ও শিহরণ জাগানো ঘটনা
চাঞ্চল্যকর ও শিহরণ জাগানো ঘটনা
advertisement

শনিবার সকালে বাড়ির পিছন থেকে উদ্ধার হল এক বৃদ্ধার মুণ্ডহীন দেহ, যার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম সামিজা খাতুন (৭৩)। তিনি পরিবারসহ বাড়িতেই থাকতেন। পরিবারের দাবি, শুক্রবার রাতে ১১ নাগাদ নাতনির সঙ্গে একই ঘরে ঘুমোতে যান তিনি। মাঝরাতে ঝড়ের কারণে একবার ছেলের ঘরে গেলেও পরে আবার নিজের ঘরেই ফিরে আসেন। কিন্তু এদিন সকালেই সামনে আসে নৃশংস ঘটনার ছবি।

advertisement

শনিবার সকালে প্রতিদিনের মতো চা খাওয়ানোর জন্য ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা দেখেন, তিনি ঘরে নেই। শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণ পর বাড়ির পিছনে পড়ে থাকতে দেখা যায় তাঁর রক্তাক্ত দেহ। তবে দেহে মাথা ছিল না..এই দৃশ্য দেখে শিউরে ওঠেন পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এদিন সকাল প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ তারা খবর পায় বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন : ৫ ঘরোয়া খাবারের পঞ্চশেল! টেরই পাবেন না মেনোপজের কষ্ট! হরমোনের ভারসাম্যে জীবন থাকবে উদ্দামতায় ভরপুর!

View More

সেরা ভিডিও

আরও দেখুন
মেয়েরা তৈরি করল নজরকাড়া মডেল, বুদ্ধির দৌড় দেখে অবাক শিক্ষিকারা
আরও দেখুন

পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে ওই বৃদ্ধাকে। এখনও পর্যন্ত নিখোঁজ মাথার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক টিম (FSL) ও ডগ স্কোয়াড ডাকা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের একাংশের মতে, এমন নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোটের আগে এমন ঘটনায় নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে জোর তৎপরতা শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: ঘুমোতে গিয়েছিলেন রাতে, সকালে বাড়ির পিছনে মিলল বৃদ্ধার মুণ্ডহীন রক্তাক্ত দেহ! আতঙ্কে শিউরে উঠছে জলপাইগুড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল