TRENDING:

Birbhum News: টিকা নেওয়ার পর বিপত্তি! সিউড়িতে শিশুর পা ফুলে ঢোল-তীব্র ব্যথা, পৌরসভার সু-স্বাস্থ্য কেন্দ্রে তুলকালাম

Last Updated:

Birbhum News: সিউড়ির সুস্বাস্থ্য কেন্দ্রে রুটিন টিকা নেওয়ার পরেই শিশুর পা ফুলে যাওয়া, যন্ত্রণায় ছটফট করা। এই ঘটনায় স্বাস্থ্যকর্মীদের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তারপর যা হল...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: সিউড়ি পৌরসভার অন্তর্গত ছয় নম্বর ওয়ার্ডের ভট্টাচার্য পাড়ায় থাকা সু-স্বাস্থ্যকেন্দ্রে এক বছরের এক শিশুকে টিকা দেওয়া হয় মাস খনেক আগে। তবে এই টিকা দেওয়ার পর ওই শিশুর পায়ে তীব্র ব্যথা এবং টিকা দেওয়ার জায়গা ফুলে যায়। পরবর্তীতে সেই ফোলা অংশ এবং ব্যথা সাময়িকভাবে কমলেও সপ্তাহ তিনেক যেতে না যেতেই পুনরায় সেই জায়গা ফুলতে শুরু করে। আবারও ব্যথায় ওই শিশু চলাফেরা একপ্রকার বন্ধ করে দেয়।
সিউড়ির সু-স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ
সিউড়ির সু-স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ
advertisement

পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ওই শিশুর পরিবারের সদস্যরা সিউড়িরই এক চিকিৎসককে তার বেসরকারি ক্লিনিকে দেখান। সেখানে ওই চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ইনজেকশন দেওয়ার জায়গাতেই এমন সমস্যা। ইনজেকশন দেওয়ার জায়গাতেই পুঁজ জমেছে। কোনও কারণবশত সংক্রমণ হওয়ার ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: মোটা বেতনের চাকরির সেরা খোঁজ! বড় সুযোগ বীরভূমে, স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি জারি জেলা প্রশাসনের

advertisement

বেসরকারি ক্লিনিকের ওই চিকিৎসক এমনটা জানানোর পর শনিবার পরিবারের সদস্যরা ওই স্বাস্থ্যকেন্দ্রে এসে বিক্ষোভ দেখান। শিশুর পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও বিক্ষোভে সামিল হন। যে আশাকর্মী ওই শিশুকে ইনজেকশন দিয়েছিলেন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ এমন জায়গায় পৌঁছয় যে স্বাস্থ্য কেন্দ্রের গেট তালা বন্ধ করে দেওয়া হয়। পরে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় ওই শিশুর চিকিৎসার ব্যবস্থা করেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

শিশুর মা মৌমিতা মাল জানিয়েছেন, “নয় মাসের যে টিকা দেওয়া হয় সেই টিকা নেওয়ার পরেই এমন সমস্যা তৈরি হয়েছে। গাফিলতির জন্যই এমনটা হয়েছে।” ঘটনার পরিপ্রেক্ষিতে পৌরসভার তরফ থেকেও জানানো হয়েছে, “ওই শিশুর চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে এবং সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে শিশুর অপারেশন করা হবে। ঘটনায় যদি গাফিলতির বিষয়ে উঠে আসে তাহলে সেক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণ করা হবে।” বিক্ষোভ সামাল দিতে লিখিতভাবে পৌরসভার ও স্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে লিখিতভাবে চিকিৎসার আশ্বাস দেওয়া হয় এবং তারপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: টিকা নেওয়ার পর বিপত্তি! সিউড়িতে শিশুর পা ফুলে ঢোল-তীব্র ব্যথা, পৌরসভার সু-স্বাস্থ্য কেন্দ্রে তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল