Local Train: আজ রাত থেকেই বন্ধ হাওড়া-বর্ধমান মেইন-সহ একাধিক শাখার ট্রেন চলাচল! কত দিন বন্ধ থাকবে? বিরাট আপডেট
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Local Train: শনিবার রাত থেকেই বন্ধ হাওড়া-বর্ধমান মেইন লাইন-সহ একাধিক লাইনের ট্রেন চলাচল। হুগলিতে আন্ডারপাসের কাজের জন্য এই বিজ্ঞপ্তি জারি করেছে করেছে রেল।
advertisement
1/5

রানা কর্মকার: রিষড়ায় আন্ডারপাসের কাজের জন্য পাওয়ার অফ থাকার কারণে, চলবে না ট্রেন। শনিবার রাত ১০:৪০ থেকে রবিবার সকাল সাতটা পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া-বর্ধমান মেইন লাইন শাখায় ট্রেন চলাচল। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পূর্ব রেল।
advertisement
2/5
হুগলির রিষড়া শহরের পূর্ব থেকে পশ্চিম পাড়ের যাতায়াতের জন্য একটি রেলগেট আছে। স্টেশনের সামনে সেই রেলগেট পেরিয়ে যেতে ভোগান্তির শিকার হতে হয় নিত্য যাত্রীদের। একবার গেট পড়লে কাল ঘাম ছুটে যায় রিষড়াবাসীর।
advertisement
3/5
২০০৯ সালে রিষড়া আন্ডার পাশ তৈরির কাজের ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরই সেই আন্ডারপাস উপহার পাবে রিষড়াবাসী বলে জানিয়েছেন রিষরা পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র।
advertisement
4/5
সূত্রের খবর, বর্তমানে সেই কাজ প্রায় শেষ পর্যায়ে। সেই কাজের জন্য আজ, অর্থাৎ শনিবার রাত ১০:৪০ থেকে কাল, অর্থাৎ রবিবার সকাল সাতটা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল।
advertisement
5/5
যেই ট্রেনগুলি বাতিল থাকছে তালিকা আগে থেকেই রেলের তরফ থেকে দিয়ে দেওয়া হয়, হাওড়া-বর্ধমান মেন, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া তারকেশ্বর, হাওড়া-আরামবাগ লাইনের অনেকগুলি ট্রেন বাতিল করা হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Local Train: আজ রাত থেকেই বন্ধ হাওড়া-বর্ধমান মেইন-সহ একাধিক শাখার ট্রেন চলাচল! কত দিন বন্ধ থাকবে? বিরাট আপডেট