TRENDING:

CCTV Footage: মা কালীর অঙ্গ থেকে সোনার গয়না হাওয়া, গায়েব মন্দিরের প্রণামী বাক্স! সিসিটিভিতে ধরা পড়ল চোর দলের তাণ্ডব

Last Updated:

Jalpaiguri CCTV Footage: জলপাইগুড়ির পাতকাটা কলোনির সর্বজনীন কালী মন্দিরে দুঃসাহসিক চুরি। গভীর রাতে মন্দিরের তালা ভেঙে দেবীর গয়ন সহ মন্দিরের ক্যাশ বাক্স নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: সিসিটিভি ফুটেজেই ধরা পড়ল চোরের কীর্তি! সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল ভিডিও। গভীর রাত অবধি কড়া নজরে মন্দির পাহাড়া দিয়েও শেষ রক্ষা হল না। চোখের আড়ালেই নিঃস্ব হল কালীমন্দির। দেবীর সোনার গয়না সহ ক্যাশ বাক্স ফাঁকা করে চম্পট চোরদের। রীতিমত তালা ভেঙে জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা কলোনির সর্বজনীন কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে মন্দিরের মূল দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর দেবীর সোনার গয়না এবং ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে চম্পট দেয় তারা। সকালে মন্দির খুলতেই এই চুরির বিষয়টি নজরে আসে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, ভিড় জমতে শুরু করে মন্দির চত্বরে। মন্দির কমিটির সদস্যদের দাবি, প্রতিদিন বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন।

advertisement

আরও পড়ুন: গর্তে পড়েছিল আদরের সন্তান, মাঝরাতে মা হাতির বুকফাটা চিৎকার! উদ্ধার করতে এসে চোখে জল স্থানীয়দের

এমন  চুরির ঘটনায় তাঁরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। সকাল হতেই শোরগোল পড়ে যাওয়ায় কোতোয়ালি থানার পুলিশবাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। চুরির ঘটনার পরই মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে সন্দেহজনক কয়েকজনের গতিবিধি ধরা পড়েছে বলেই জানা গিয়েছে।  সেই সূত্র ধরেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
অ্যালোপ্যাথি নির্ভরতা ছেড়ে জনপ্রিয় হচ্ছে বিকল্প চিকিৎসা পদ্ধতি! কুলতলিতে আয়ুষ মেলার আয়োজন
আরও দেখুন

পালিয়ে যাওয়া চোরদের শনাক্ত করতে ফুটেজ খুঁটিয়ে বিশ্লেষণ করা হচ্ছে । এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পুলিশ প্রশাসনের আশ্বাস , দ্রুত দোষীদের গ্রেফতার করে চুরি যাওয়া সোনার গয়না সামগ্রী , অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। দেবীর মন্দিরে এই চুরির ঘটনায় আতঙ্কের পাশাপাশি স্থানীয়দের একটাই প্রার্থনা, যেন দ্রুত অপরাধীরা ধরা পড়ে এবং এলাকার শান্তি-নিরাপত্তা ফিরে আসে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
CCTV Footage: মা কালীর অঙ্গ থেকে সোনার গয়না হাওয়া, গায়েব মন্দিরের প্রণামী বাক্স! সিসিটিভিতে ধরা পড়ল চোর দলের তাণ্ডব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল