Elephant Rescue: গর্তে পড়েছিল আদরের সন্তান, মাঝরাতে মা হাতির বুকফাটা চিৎকার! উদ্ধার করতে এসে চোখে জল স্থানীয়দের
- Reported by:Ranjan Chanda
- Published by:Nayan Ghosh
Last Updated:
West Medinipur Elephant Rescue: অসাবধানতাবশত গর্তে পড়ে যায় একটি হস্তিশাবক। উঠে আসার জন্য শুরু করে সবরকম চেষ্টা। পরে সন্তানকে উদ্ধার করার জন্য চিৎকার শুরু করা মা হাতিটি। উদ্ধারের জন্য এগিয়ে আসেন স্থানীয়রা।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: জঙ্গলমহলের প্রধান বন্যপ্রাণী হাতি। এই বিশাল প্রাণীকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যেমন ভয় ও ক্ষোভ রয়েছে, তেমনই রয়েছে কৌতূহল ও সহমর্মিতার গল্প। ফসল নষ্ট করা বা লোকালয়ে ঢুকে পড়ার ঘটনায় হাতিকে নিয়ে বিস্তর অভিযোগ শোনা যায়। তবে মানুষের মতই হাতিরও অনুভূতি, বুদ্ধি ও মমতা আছে। সেই দৃশ্যই প্রত্যক্ষ করল মেদিনীপুর সদর ব্লকের রঞ্জাবিটি এলাকা।
বুধবার গভীর রাতে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার সময় একটি হাতির পাল রঞ্জা বিট এলাকায় মাঠ দিয়ে যাচ্ছিল। সেই সময় হঠাৎই একটি হস্তিশাবক অসাবধানতাবশত একটি গভীর গর্তে পড়ে যায়। গর্তটি এতটাই গভীর ছিল যে ছোট্ট শাবকটি কোনওভাবেই উপরে উঠতে পারছিল না। বিপদ বুঝতে পেরে মা হাতিটি গর্তের ধারে দাঁড়িয়ে উৎকণ্ঠায় চিৎকার করতে থাকে। বারবার শুঁড় বাড়িয়ে শাবকটিকে তুলতে চেষ্টা করলেও সফল হচ্ছিল না সে।
advertisement
আরও পড়ুন: সাতসকালে বিকট আওয়াজে কেঁপে উঠল হাড়োয়া, বিষ্ফোরণে উড়ল দেওয়াল, ছাউনি! বন্ধ দোকানে ভয়ঙ্কর কাণ্ড
রাতের নিস্তব্ধতা ভেঙে মা হাতির সেই করুণ ডাক পৌঁছে যায় স্থানীয় বাসিন্দাদের কানে। পরিস্থিতির গুরুত্ব বুঝে গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কেউ আলো জোগাড় করেন, কেউ বন দফতরে খবর দেন। খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত পৌঁছে যান ঘটনাস্থলে। পরিস্থিতি পর্যালোচনা করে তারা উদ্ধারকাজ শুরু করেন। প্রথমে গর্তে জল ঢেলে মাটি নরম করা হয়, যাতে শাবকটি সহজে উপরে উঠতে পারে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি মাটির ঢাল তৈরি করা হয়। বনকর্মীদের তৎপরতায় ও মায়ের নিরন্তর চেষ্টায় শেষ পর্যন্ত শাবকটি শুঁড়ের সাহায্যে উপরে উঠতে সক্ষম হয়। নিরাপদে উঠে আসতেই মা হাতি শাবকটিকে ঘিরে দাঁড়ায় এবং কিছুক্ষণ পর পুরো পালটি আবার জঙ্গলের দিকে রওনা দেয়। এই ঘটনায় আবারও প্রমাণিত হল, প্রাণীদের মধ্যেও গভীর মায়া-মমতা ও পারিবারিক বন্ধন রয়েছে। মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের মাঝেও এমন মানবিক মুহূর্তই মনে করিয়ে দেয়, সহাবস্থানই একমাত্র পথ।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Feb 18, 2026 2:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Elephant Rescue: গর্তে পড়েছিল আদরের সন্তান, মাঝরাতে মা হাতির বুকফাটা চিৎকার! উদ্ধার করতে এসে চোখে জল স্থানীয়দের









