advertisement

North 24 Parganas News: সাতসকালে বিকট আওয়াজে কেঁপে উঠল হাড়োয়া, বিষ্ফোরণে উড়ল দেওয়াল, ছাউনি! বন্ধ দোকানে ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

North 24 Parganas News: সাতসকালে তীব্র আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা। গাড়ি সার্ভিসের দোকান থেকে আসে এই বিকট আওয়াজ। রীতিমতো চমকে যান গোটা এলাকার মানুষ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

বিষ্ফোরণে টুকরো টুকরো হয়ে গিয়েছে কম্প্রেসার
বিষ্ফোরণে টুকরো টুকরো হয়ে গিয়েছে কম্প্রেসার
হাড়োয়া, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলম: সাত সকালেই জোরালো আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। হাড়োয়া ব্লকের অন্তর্গত জাঙ্গালাটি গ্রামের গোবেরিয়া মার্কেটে একটি গাড়ি সার্ভিসের দোকানে প্রথমে বিকট আওয়াজ শোনা যায়। তারপরেই আগুনে ভষ্মীভূত হয়ে গিয়েছে পুরো দোকানটি।
দোকানের মালিক তরিকুল ইসলাম জানিয়েছেন, প্রথমে বিকট আওয়াজ শুনতে পান তাঁরা। তারপর আগুন লেগে যায়। সেটা অনুভব করতে পেরেই ছুটে আসেন দোকানদার। তারপর সঙ্গে সঙ্গে গাড়ি সার্ভিসিংয়ে যে হাওয়া দেওয়া কম্প্রেসার মেশিন থাকে, সেটা বিষ্ফোরণ হয়।
আরও পড়ুন: পেন্সিলের টানে জীবন্ত বইয়ের মলাট, যত্ন দেখলে মন ভরে যাবে! ছাত্রীর কাজে প্রশংসায় পঞ্চমুখ শিক্ষকরা
তিনি আরও বলেছেন, একটা বিকট শব্দে ঘরের দেওয়ালের পাঁচিল, ছাওনি সবকিছু উড়ে গিয়েছে। দোকান খোলার আগেই যেহেতু এই আওয়াজ বা দুর্ঘটনা হয়েছে, তাই সৌভাগ্যক্রমে কোনও শ্রমিক বা কেউ সেই সময় ছিলেন না। ফলে হতাহতের মতো ঘটনা সামনে আসেনি।
advertisement
advertisement
আরও পড়ুন: সংসার সামলে ছোটেন স্কুলে, তারপরেও জাতীয় মঞ্চে জোড়া সোনা জয় ৪০ ঊর্ধ্ব শিক্ষিকার! গর্বে ভাসছে গোটা মালদহ
কিন্তু বন্ধ অবস্থায় কী করাণে বিকট আওয়াজ এল বা কম্প্রেসার মেশিন বিষ্ফোরণ হল, তা কেউ বুঝতে পারেননি। অন্যদিকে এই ঘটনায় অন্য কোনও চক্র জড়িয় আছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। হাড়োয়া থানার পুলিশ ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: সাতসকালে বিকট আওয়াজে কেঁপে উঠল হাড়োয়া, বিষ্ফোরণে উড়ল দেওয়াল, ছাউনি! বন্ধ দোকানে ভয়ঙ্কর কাণ্ড
Next Article
advertisement
Air India Raises Surcharges: ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় ! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার
ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায়! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার
  • ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় !

  • জ্বালানির সারচার্জ বাড়ছে

  • ভাড়া বৃদ্ধির ঘোষণা করে দিল এয়ার ইন্ডিয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement