advertisement

West Medinipur News: পেন্সিলের টানে জীবন্ত বইয়ের মলাট, যত্ন দেখলে মন ভরে যাবে! ছাত্রীর কাজে প্রশংসায় পঞ্চমুখ শিক্ষকরা

Last Updated:

West Medinipur News: বইয়ের মলাট হয়ে উঠেছে ক্যানভাস। যখন পরীক্ষা শেষে বই ছিঁড়ে ফেলার ছবি ধরা পড়ছে, তখন সপ্তম শ্রেণীর ছাত্রীর বইয়ের এই যত্ন দেখে মুগ্ধ শিক্ষকমহল। ছাত্রীর সৃজনশীলতার তারিফ করেছেন সবাই।

+
বইয়ের

বইয়ের মলাটে শিল্পকর্ম

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: মোবাইল আর রিলের ঝলমলে দুনিয়ায় যখন বইয়ের পাতায় ধুলো জমছে, তখন পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত দাঁতন যেন এক আলোর রেখা দেখাল। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার শেষে বহু পড়ুয়াকে বই ছিঁড়ে উড়িয়ে দিতে দেখা গিয়েছে। সেই দৃশ্যের বিপরীতে দাঁড়িয়ে এক কিশোরী প্রমাণ করল, বই শুধু পড়ার নয়, ভালবাসারও।
দাঁতন ভাগবত চরণ হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী মৌমিতা জানা নতুন শিক্ষাবর্ষের শুরুতেই বইকে আপন করে নেওয়ার এক অভিনব পথ বেছে নিয়েছে। ব্রাউন পেপার বা খবরের কাগজে সাধারণ মলাট নয়, তার প্রতিটি বই যেন ছোট্ট একেকটি শিল্পকর্ম। ইতিহাস বইয়ের মলাটে হেরোডেটাস, বাংলা বইয়ে লীলা মজুমদার, অঙ্ক বইয়ে শ্রীনিবাস রামানুজন, সংশ্লিষ্ট বিষয়ের মনীষীদের প্রতিকৃতি নিজ হাতে এঁকে সাজিয়ে তুলেছে সে।
advertisement
আরও পড়ুন: সংসার সামলে ছোটেন স্কুলে, তারপরেও জাতীয় মঞ্চে জোড়া সোনা জয় ৪০ ঊর্ধ্ব শিক্ষিকার! গর্বে ভাসছে গোটা মালদহ
পেন্সিলের সূক্ষ্ম আঁচড়ে ফুটে উঠেছে জীবন্ত অভিব্যক্তি, যত্ন আর নিষ্ঠার ছাপ। বাড়িতে পড়াশোনার অবসরে কিংবা বিদ্যালয়ে টিফিন টাইমে সে ফুটিয়ে তুলেছে বিভিন্ন মনীষীদের প্রতিকৃতি। ছোটবেলা থেকেই অঙ্কনের তালিম নিচ্ছে মৌমিতা। তবে বইয়ের মলাটকে ক্যানভাস হিসেবে বেছে নেওয়ার ভাবনা নিঃসন্দেহে ব্যতিক্রমী। তার কাছে বই শুধু পরীক্ষার উপকরণ নয়, জ্ঞানের বন্ধু। তাই নতুন বই পাওয়া মানেই নতুন সৃষ্টির আনন্দ। বন্ধুদের পাশাপাশি শিক্ষকদেরও দেখিয়েছে তার এই অনন্য শিল্পকর্ম।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মিলেছে প্রশংসাও। মৌমিতার এই উদ্যোগ সহপাঠীদের মধ্যেও কৌতূহল ও প্রশংসা কুড়িয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের কাছেও সে হয়ে উঠেছে গর্বের কারণ। ডিজিটাল বিভ্রান্তির সময়েও বইয়ের সঙ্গে সৃজনশীল বন্ধন গড়ে তোলার এই প্রচেষ্টা এক বড় বার্তা দেয়। প্রযুক্তি যতই এগোক, মন আর মেধার বিকাশে বইয়ের বিকল্প নেই। দাঁতনের এই কিশোরী দেখিয়ে দিল, ভালবাসা আর সৃজনশীলতা থাকলে বইয়ের পাতাও হয়ে উঠতে পারে স্বপ্নের ক্যানভাস।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: পেন্সিলের টানে জীবন্ত বইয়ের মলাট, যত্ন দেখলে মন ভরে যাবে! ছাত্রীর কাজে প্রশংসায় পঞ্চমুখ শিক্ষকরা
Next Article
advertisement
Rajya Abha Election: রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
  • পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫টি আসন খালি হচ্ছে

  • আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন

  • বামেদের এবার কোনও প্রতিনিধি থাকছে না রাজ্যসভায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement