advertisement

Competitive Exam Training: আলিপুরদুয়ারে বিনামূল্যে চাকরি পরীক্ষার কোচিং! কারা, কোথায় পাবেন এই সুবিধা? জানুন

Last Updated:
Competitive Exam Training: চাকরিপ্রার্থীদের জন্য বিনামূল্যে প্রস্তুতি নেওয়ার সুযোগ। তপশিলি জাতি ও উপজাতি এবং ওবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং বা প্রশিক্ষণের জন্য রাজ্যের পক্ষ থেকে এই উদ্যোগ।
1/5
*আলিপুরদুয়ার, অনন্যা দে: এবারে আলিপুরদুয়ার শহরে মিলবে চাকরিপ্রার্থীদের জন্য বিনামূল্যে প্রস্তুতি নেওয়ার সুযোগ। তপশিলি জাতি ও উপজাতি এবং ওবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং বা প্রশিক্ষণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

2/5
*এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা বিনামূল্যে প্রশিক্ষণ পাবে। আলিপুরদুয়ার শহরের গোবিন্দ হাই স্কুলে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজ্য সরকারি গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি পরীক্ষার বিনামূল্যে কোচিং, স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে পড়ুয়াদের। একাদশ-দ্বাদশ শ্রেণি থেকে শুরু করে সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি দেওয়া হচ্ছে।

3/5
*আলিপুরদুয়ার শহরের গোবিন্দ হাই স্কুলে প্রতি শনিবার ও রবিবার বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ এই প্রকল্পটি পরিচালনা করছে। আবেদন অনলাইনের মাধ্যমে 'WBCrwd' বা নির্দিষ্ট পোর্টালে করা যেতে পারে।

4/5
*এই প্রকল্পে আবেদনের আগে জেনে নিন এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? আবেদন করার সময় কী কী মাথায় রাখতে হবে! আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির পড়ুয়ারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

5/5
*সংখ্যালঘু, ওবিসি এবং সাধারণ ক্যাটেগরির ছেলে ও মেয়েরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদনকারীর আধার কার্ড, আবেদনকারীর পাসপোর্ট আকারের ছবি, আবেদনকারীর বাসস্থানের শংসাপত্র, প্যান কার্ড, পরিবারের অভিভাবকের আয়ের শংসাপত্র, আবেদনকারীর মোবাইল নম্বর প্রয়োজন।