TRENDING:

North Dinajpur News: দিনের আলোয় চোরের হানা! জুতোর দোকান থেকে মোবাইল চুরির চেষ্টা যুবকের, চোপড়ার বাজারে চাঞ্চল্য

Last Updated:

North Dinajpur News: দিনের আলোয় উত্তর দিনাজপুরের এক জুতোর দোকান থেকে মোবাইল চুরি করে পালানোর চেষ্টা! হাতেনাতে ওই চোরকে ধরে ফেলেন দোকানের মালিক। মারধর করে পিলারে বেঁধে রাখা হয়। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চোপড়া, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদকঃ জুতোর দোকান থেকে মোবাইল চুরির চেষ্টা! পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে যান এক যুবক। তাঁকে মারধর করে পিলারে বেঁধে রাখেন দোকান মালিক। বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কালাগছ বাজারে ঘটনাটি ঘটেছে।
ওই যুবককে মারধর করে খুঁটিতে বেঁধে রাখা হয়
ওই যুবককে মারধর করে খুঁটিতে বেঁধে রাখা হয়
advertisement

জানা গিয়েছে, উত্তম দেবনাথ নামে এক জুতোর ব্যবসায়ীর দোকান থেকে মোবাইল চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে যায় এক চোর। ওই ব্যবসায়ী নিজেই তাঁকে হাতেনাতে ধরেন। এরপর মারধর করে তাঁকে পিলারে বেঁধে রাখা হয়।

আরও পড়ুনঃ ৯০ ছুঁইছুঁই বয়সেও থামতে নারাজ! আজও সানাইয়ের সুরে বাঁচেন দাঁতনের শিল্পী, আধুনিক যন্ত্রের ভিড়ে আঁকড়ে পুরনো ঐতিহ্য

advertisement

এই বিষয়ে জুতোর ব্যবসায়ী উত্তম দেবনাথ জানান, তিনি অল্প কিছুক্ষণের জন্য পাশের একটি দোকানে গিয়েছিলেন। সেই সুযোগে দোকানে প্রবেশ করে মোবাইল নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে ওই চোর। যদিও তাঁর সেই চেষ্টা সফল হয়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
এই দোকানে চা খেতে এলেই ছেড়ে যাবে 'বদ' নেশা! চোখের সামনে মৃত্যু দেখেই বড় সিদ্ধান্ত বিক্রেতার
আরও দেখুন

উত্তমবাবু নিজেই হাতেনাতে ওই চোরকে ধরে ফেলেন। ঘটনার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে আশেপাশের সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হন। এরপর চোরটিকে একটি পিলারের সঙ্গে বাঁধা হয়। পরবর্তীতে খবর দেওয়া হয় চোপড়া থানায়। তাঁরা ঘটনাস্থলে এসে পৌঁছলে ওই চোরকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনা ঘিরে জোর চাঞ্চল্য ছড়ায় কালাগছ বাজার এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: দিনের আলোয় চোরের হানা! জুতোর দোকান থেকে মোবাইল চুরির চেষ্টা যুবকের, চোপড়ার বাজারে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল