advertisement

West Medinipur News: ৯০ ছুঁইছুঁই বয়সেও থামতে নারাজ! আজও সানাইয়ের সুরে বাঁচেন দাঁতনের শিল্পী, আধুনিক যন্ত্রের ভিড়ে আঁকড়ে পুরনো ঐতিহ্য

Last Updated:

West Medinipur News: বয়স প্রায় ৯০ হতে চলল! এই বয়সে এসেও সানাইয়ের সুরে বাঁচেন পশ্চিম মেদিনীপুরের প্রবীণ শিল্পী। সময়-সুযোগ পেলেই হাতে তুলে নেন নিজের প্রিয় বাদ্যযন্ত্র।

+
পশ্চিম

পশ্চিম মেদিনীপুরের সানাইবাদক পূর্ণ আগুয়ান

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ একসময় গ্রামবাংলার বিয়ে, সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় আচার— সব ক্ষেত্রেই এক আবেগঘন ও পবিত্র সুর তুলে ধরত সানাই। সেই সুরেই শুরু হত শুভ মুহূর্ত, জেগে উঠত উৎসবের আবহ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির দাপটে কমতে শুরু করেছে দম দিয়ে বাজানো সেই সানাইয়ের সুর। আধুনিক যন্ত্রের ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। এই পরিবর্তনের মাঝেই নিজের শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলেছেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ ব্লকের তররুই এলাকার বাসিন্দা পূর্ণ আগুয়ান।
বয়স এখন ৯০ ছুঁইছুঁই। শরীর আর আগের মতো সাড়া দেয় না, গলায় নেই আগের সেই জোর, শ্বাসও সহজে মেলে না। তবু সুযোগ পেলেই হাতে তুলে নেন প্রিয় সানাই। প্রায় ছয় দশক ধরে সানাইয়ের সুরের সঙ্গে তাঁর জীবন জড়িয়ে আছে। বয়স যখন প্রায় ত্রিশের কাছাকাছি, তখন বাবার কাছ থেকেই প্রথম সানাই বাজানো শেখেন। সেই থেকেই শুরু হয় তাঁর দীর্ঘ সঙ্গীতযাত্রা।
advertisement
আরও পড়ুনঃ নতুন রূপে পুরুলিয়ার গর্ব! পলাশ ফুলের রঙে ক্যানভাস রাঙাচ্ছেন কাশীপুরের শিল্পী, চিত্রকর্মের দুনিয়ায় নয়া দিগন্তের সূচনা
সত্তরের দশকে বিভিন্ন গ্রাম ও এলাকায় বিয়ের অনুষ্ঠান, পুজো-পার্বণ কিংবা নানা সামাজিক অনুষ্ঠানে সানাই বাজিয়ে পরিচিত হয়ে ওঠেন পূর্ণবাবু। তাঁর বাজানো সানাইয়ের সুরে মুগ্ধ হয়েছেন অসংখ্য মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য সেই সুযোগ অনেকটাই কমে এসেছে। এখন আর আগের মতো সানাই বাজাতে পারেন না তিনি। তবে গ্রামাঞ্চলের ছোটখাটো অনুষ্ঠানে এখনও ঢোল কিংবা অন্য বাদ্যযন্ত্র বাজিয়ে নিজের শিল্পীসত্তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। বর্তমানে পূর্ণবাবুর ছেলে সানাই বাজান, তবে সেই আগের মতো পরিবেশ আর নেই বলেই মনে করেন তিনি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রবীণ শিল্পীর আক্ষেপ, এখনকার দিনে খুব কম মানুষই সানাই শেখার আগ্রহ দেখায়। যন্ত্রের উপর নির্ভরতা বাড়ায় আসল সানাইয়ের সুর যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবু জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও তাঁর বিশ্বাস, যদি নতুন প্রজন্ম এই ঐতিহ্যকে আবার ভালবাসে, তবে সানাইয়ের সেই আবেগঘন সুর আবারও ফিরে আসবে গ্রামবাংলার আঙিনায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: ৯০ ছুঁইছুঁই বয়সেও থামতে নারাজ! আজও সানাইয়ের সুরে বাঁচেন দাঁতনের শিল্পী, আধুনিক যন্ত্রের ভিড়ে আঁকড়ে পুরনো ঐতিহ্য
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement