TRENDING:

Jalpaiguri News: মোবাইলে ডুবে থাকা কিশোরীর মর্মান্তিক পরিণতি! সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, শোকে পাথর পরিবার

Last Updated:

Jalpaiguri News: জলপাইগুড়িতে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ির লোক জানিয়েছে, ইদানীং ওই কিশোরী অধিকাংশ সময় মোবাইলে কাটাত। মর্মান্তিক এই ঘটনায় ভেঙে পড়েছে গোটা পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ মুঠোফোন যেন জীবনের কাল হয়ে দাঁড়াল। উপরে ঝুলছে কিশোরীর দেহ, নীচে মুঠোফোন পড়ে রয়েছে! জলপাইগুড়িতে স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। অরবিন্দ পঞ্চায়েতের অসম মোড় সংলগ্ন তারাপাড়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
advertisement

জানা গিয়েছে, প্রয়াত ওই ছাত্রী সপ্তম শ্রেণিতে পড়ত। দিদার বাড়িতে থাকত ওই কিশোরী। বাড়ির সদস্যরা কাজে বাইরে ছিলেন। বাড়িতে একা ছিল ওই ছাত্রী। বাড়ির লোকজন ফিরে এসে ওই কিশোরীকে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুনঃ ভোটের আবহে উন্নয়ন! অমৃত ভারত প্রকল্পের আওতায় গঙ্গারামপুর স্টেশনের আধুনিকীকরণ, রেলমন্ত্রীর অনুমতিতে শুরু কাজ

advertisement

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইদানীং ওই কিশোরী বেশিরভাগ সময় মোবাইলে কাটাত। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

পরিবারের সদস্য শ্যামলী রায় জানান, ওই কিশোরী জলপাইগুড়ি সদর বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। কীভাবে এই ঘটনা ঘটল সেটা ভেবে বাড়ির লোক হতবাক। বেশ কিছুদিন ধরে মোবাইল ফোন ব্যবহার করলেও হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটবে তা বাড়ির লোক আঁচ‌ করতে পারেননি। শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: মোবাইলে ডুবে থাকা কিশোরীর মর্মান্তিক পরিণতি! সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, শোকে পাথর পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল