TRENDING:

Kitchen Garden: পরিত্যক্ত জমি এখন সবুজে ভরা, রান্নাঘরে প্রতিদিন আসছে টাটকা শাকসবজি! বাজিমাত করছে একঝাঁক খুদে কৃষক

Last Updated:

Jalpaiguri Kitchen Garden: কোরক হোমে অব্যবহৃত জমিতে শিশু-কিশোরদের উদ্যোগে গড়ে উঠেছে সবুজ কিচেন গার্ডেন। টমেটো, লঙ্কা, বাঁধাকপি থেকে পেয়ারা, সবই ফলছে জৈব পদ্ধতিতে। এই চাষ এখন রান্নাঘরের প্রায় অর্ধেক চাহিদা মেটাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: অব্যবহৃত জমিতেই ফলছে টাটকা সবজি। এখানকার শিশু কিশোরদের ভালবাসায় সবুজে ভরে উঠেছে পতিত জমি। না কোনও সরকারি সাহায্যে নয়, কিংবা অর্থ উপার্জনের জন্যও নয়। কোরক হোমে শেখার জন্যেই এ যেন এক সবুজ দৃষ্টান্ত। সরকারি প্রকল্পে স্কুলে কিচেন গার্ডেন, এমন ছবি পরিচিত। কিন্তু সরকারি হোমের ভেতরে পড়ে থাকা ফাঁকা জমিতে কোনও সরকারি সহায়তা ছাড়াই, নিজেদের খাবারের জন্য সবজি চাষ।
advertisement

এমন উদ্যোগ সত্যিই চোখ কপালে তোলার মতো। বাস্তবে সেটাই করে দেখাচ্ছে জলপাইগুড়ির রেসকোর্সপাড়ায় অবস্থিত সমাজকল্যাণ দফতর পরিচালিত কোরক হোমের আবাসিকরা। হোমের ভেতরে এখন কোথাও গাছে থোকা ধরে ঝুলছে টমেটো, কোথাও লঙ্কা, বাঁধাকপি, ফুলকপি। পাশাপাশি চাষ হচ্ছে ভুট্টা, পেঁয়াজকলি, ওল, লাউ-সহ একাধিক সবজি। রয়েছে পেঁপে, পেয়ারা ও গাঁদার মতো ফল-ফুলের গাছও। প্রতিদিন নিয়ম করে পরিচর্যা করছে শিশু-কিশোরদের একাংশ।

advertisement

আরও পড়ুন: ৬জি নিয়ে গবেষণা আইআইটি খড়গপুরে, তৈরি হচ্ছে ভবিষ্যতের সুপারফাস্ট ইন্টারনেট! অপটিক্যাল ফাইবারের গতি তাক লাগাবে বিশ্বকে

উৎপাদিত সবজি সরাসরি চলে যাচ্ছে হোমের রান্নাঘরে। যার ফলে দৈনিক প্রয়োজনের প্রায় অর্ধেক সবজি মিলছে এই কিচেন গার্ডেন থেকেই। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন হোমের সুপার গৌতম দাস। কৃষি প্রযুক্তি অফিসার হিসেবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকেই তাঁর মাথায় আসে এই ভাবনা। তিনি জানান, হোমে আসার পর অব্যবহৃত জমি নজরে পড়ে। সেখান থেকেই শুরু হয় পরীক্ষামূলক চাষ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

সাফল্য আসতেই ধীরে ধীরে জমির পরিমাণ বাড়ানো হয়। জৈবসার ব্যবহার করেই ভাল ফলন মিলছে বলে জানান তিনি। গৌতম দাসের কথায়, “অনেকেই পরিবার থেকে দূরে। সবুজের পাশে থাকাই ওদের মন ভাল রাখছে।” শুধু সবজি নয়, এই বাগান আবাসিকদের শিখিয়ে দিচ্ছে দায়িত্ব, পরিশ্রম আর ভবিষ্যতে কাজে লাগার মতো এক জীবনদক্ষতা। সবুজের মাঝেই যেন কোরক হোমে গড়ে উঠছে স্বপ্নের নতুন পাঠ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kitchen Garden: পরিত্যক্ত জমি এখন সবুজে ভরা, রান্নাঘরে প্রতিদিন আসছে টাটকা শাকসবজি! বাজিমাত করছে একঝাঁক খুদে কৃষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল