TRENDING:

Howrah News: সোনার গয়না আরও চকচকে হবে, ফেরিওয়ালার কথার জালে ফেঁসে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন দেউলপুরের বৃদ্ধা! এলাকায় তোলপাড়

Last Updated:

Howrah News: সোনার গয়না পরিস্কার করার নাম করে লক্ষাধিক টাকা মূল্যের অলঙ্কার নিয়ে চম্পট। বাড়ির বৃদ্ধার একা থাকার সুযোগ নিয়ে ফেরিওয়ালার ছদ্মবেশে এই কাণ্ড ঘটিয়েছে দুই যুব। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেউলপুর, রাকেশ মাইতি: সোনার গয়না আরও চকচকে হবে। কথার জালে বৃদ্ধার মন গলিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল ছদ্মবেশে পাউডার বিক্রেতা। নাটকীয় কায়দায় মস্ত বাড়ির সদর দরজা পেরিয়ে বৃদ্ধার গা থেকে কানের চুড়ি, আংটি ও গলার হার খুলিয়ে নিয়ে চোখের সামনে থেকে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার হাওড়ার পাঁচলা ব্লকের দেউলপুর গ্রামে ঘটনাটি ঘটে। গ্রামে বিভিন্ন সময় নানা ফেরিওয়ালা প্রবেশ করেন। সাধারণ ফেরিওয়ালার ছদ্মবেশে এদিন দেউলপুর ফুলমুন ক্লাব সংলগ্ন মৃদুলা মন্ডলের বাড়িতে যায় দুই দুষ্কৃতী। বৃদ্ধার দুই ছেলে স্বর্ণশিল্পী।
ফেরিওয়ালার ছদ্মবেশে লক্ষাধিক টাকার সোনা নিয়ে চম্পট
ফেরিওয়ালার ছদ্মবেশে লক্ষাধিক টাকার সোনা নিয়ে চম্পট
advertisement

এদিন ৭০ ঊর্ধ্ব বয়সী মৃদুলা মন্ডল একাই বাড়িতে ছিলেন। এক ছেলে বাইরে থাকেন, অন্য এক ছেলে এবং বৌমা সেই সময় ডাক্তার কাছে গিয়েছিলেন।এমন সময় বাড়িতে দুইজন যুবক ধাতু উজ্জ্বল করা পাউডার বিক্রি করার অজুহাতে বাড়িতে প্রবেশ করে। প্রথমে বৃদ্ধা রাজি না হলেও ফেরিওয়ালার অনুরোধে প্রথমে পিতল-কাঁসারের বাসন পরিষ্কার করতে দেন। সেই সময় বৃদ্ধার মুখের সামনে একটি পাউডার ধরেন। বৃদ্ধার কথায়, তারপর যেন নেশাগ্রস্ত হওয়ার মত হয়ে পড়েন তিনি। এরপর বৃদ্ধার সোনার অলংকার চেয়ে নিজেরাই খুলতে শুরু করেন। চোখের সামনে সব কিছু যেন আবছা দেখছিলেন তিনি। কথা বলার ক্ষমতাও ছিল না।

advertisement

আরও পড়ুন: তিনবারের বিধায়ককে সরিয়ে কুলটিতে নতুন মুখ তৃণমূলের, শুরু থেকেই কোমর বেঁধে নেমেছেন মন্ত্রীর ভাই! হারানো জমি ফেরাতে জমজমাট লড়াই

ফলে সেভাবে বাধা দিতে পারেননি তিনি। অল্প সময়ের মধ্যে এক এক করে সমস্ত গয়না খুলে পাউডার ভর্তি প্যাকেটে রেখে তারা বলে মাত্র ১০ মিনিটে আরও চকচকে হবে গয়না। বৃদ্ধার হাতের বালা, গলার হার, কানের দুল এবং আংটি প্যাকেট বন্দী করে তাতে স্টেপলার পিন করে সামান্য দূরত্বে রাখেন। এরপরও কোনওরকমে ঘর থেকে বেরিয়ে যায় দুই যুবক। ফেরিওয়ালার গতিবিধি বুঝে কোনও রকমে উঠে সামান্য দূরত্বে রাখা প্যাকেটটি হাতে নিয়ে তিনি দেখেন পাউডার ভর্তি প্যাকেটে কোনও গয়না নেই।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
রাজসুখ ভুলে গ্রামগঞ্জে প্রচার, তমলুকের দীপেন্দ্র নারায়ণ এখন আগে তৃণমূল প্রার্থী, পরে রাজবাড়ির সদস্য
আরও দেখুন

রয়েছে দুটি প্লাস্টিকের পলা। এরপর বৃদ্ধার ছেলে বৌমা ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরলে তাঁদের সমস্ত কিছু জানান। এরপর খবর দেওয়া হয় পাঁচলা থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা যায়, এদিন এলাকার কয়েকটি বাড়িতে বেছে বেছে ফেরিওয়ালা ছদ্মবেশে যুবকরা প্রবেশ করছিল। সেই সময় কেউ অনুমান করতে পারেন নি এমন কাণ্ড হতে চলেছে। বৃদ্ধা মৃদুলা মন্ডল এবং তার পরিবার জানায়, গয়নার মূল্য ২ লক্ষ টাকারও বেশি। পাঁচলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এলাকার সিসিটিভি পরীক্ষা করে দেখা গিয়েছে দুই যুবক একটি বাইকে চেপে এসে ফেরিওয়ালা ছদ্মবেশে ঘটনাটি ঘটিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: সোনার গয়না আরও চকচকে হবে, ফেরিওয়ালার কথার জালে ফেঁসে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন দেউলপুরের বৃদ্ধা! এলাকায় তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল