TRENDING:

Howrah News: বাড়ির সামনে ওঁত পেতেছিল দুষ্কৃতীরা, ফিল্মি কায়দায় চলল লুঠ! স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে চম্পট

Last Updated:

Howrah News: প্রতিদিনের মতো সোনার দোকান বন্ধ করে ফিরছিলেন বাড়ি। কিন্তু বাড়ির সামনে অপেক্ষা করছিল দুষ্কৃতীরা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাগ ছিনিয়ে চম্পট। আতঙ্ক এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উলুবেড়িয়া, হাওড়া, সন্তু মালিক: দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে বাড়ির সামনে থেকে গুলি চালিয়ে এক সোনা ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। সূত্রের খবর, লুঠ হয়েছে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী। শনিবার রাত সাড়ে নটা নাগাদ এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার স্বাক্ষী হয়েছেন ওই ব্যবসায়ী।
ঘটনাস্থলে পুলিশ
ঘটনাস্থলে পুলিশ
advertisement

জানা গিয়েছে, রাজাপুর থানা এলাকায় বাসুদেবপুর রামনগরে এলাকার বাসিন্দা বিপ্লব ভূঁইয়া। তাঁর সোনার দোকান বাড়ি থেকে এক কিলোমিটার দূরে খলিসানি কালী মন্দিরের কাছে রয়েছে। সেখান থেকে প্রতিদিনের মতো রাত ন’টা নাগাদ দোকান বন্ধ করে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী ট্রলার, চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের! সম্বল হারিয়ে পরিবারে হাহাকার

advertisement

কিন্তু বাড়ি থেকে ২০০ ফুট দূরে পাড়ার ভেতরে দুষ্কৃতীরা অপেক্ষা করছিল বলে খবর। বিপ্লববাবু বাইক নিয়ে ওই জায়গায় পৌঁছতেই তাঁর পথ আটকাযনো হয়। তিনি ব্যাগ দিতে অস্বীকার করলে দুষ্কৃতীরা গুলি চালায়। এরপর দুটি মোটর সাইকেল করে চারজন দুষ্কৃতী চম্পট দেয়।

আরও পড়ুন: আগে কাছে গেলেই গা ঘিনঘিন করত, এখন সেখানেই দাঁড়িয়ে থাকে লোকে! আইসি’র উদ্যোগে ভোলবদল হাসপাতালের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

খবর পেয়ে ঘটনাস্থল আসে রাজাপুর থানার পুলিশ। আসেন হাওড়া গ্রামীন জেলা পুলিশের আধিকারিকরাও। পুলিশ আশেপাশের সিসি ক্যামেরা খতিয়ে দেখে দুষ্কৃতীদের হদিশ পাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে দুষ্কৃতীদের এই আক্রমণে অনেক টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীর। সবমিলিয়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: বাড়ির সামনে ওঁত পেতেছিল দুষ্কৃতীরা, ফিল্মি কায়দায় চলল লুঠ! স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে চম্পট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল