TRENDING:

Howrah News: আমফান-আইলা টলাতে পারেনি আচার্য জগদীশচন্দ্র বসুর স্মৃতিকে! নিজের হাতে লাগান জোড়া বকুল গাছ আজও টিকে হাওড়ার এই জায়গায়

Last Updated:

Howrah News: গাছেদের প্রাণ আছে, একথা বিশ্বকে বুঝিয়েছিলেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তাঁরই নিজের হাতে লাগানো জোড়া বকুল গাছ আজও হাওড়ার বুকে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে। আইলা থেকে আমফান, একাধিক প্রাকৃতিক দুর্যোগও টলাতে পারেনি এই স্মৃতিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: আচার্য জগদীশচন্দ্র বসুর হাতে লাগান জোড়া বকুল গাছ রয়েছে হাওড়ায়! বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই গাছ দর্শনে আসেন। এই দুই গাছের মধ্য দিয়ে তিনি আজও জীবিত স্থানীয় মানুষের কাছে। আমফান, আইলার মতো প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে খোলা আকাশের নিচে জীবন্ত ইতিহাস হয়ে দাঁড়িয়ে বকুল গাছ দু’টি। প্রকাণ্ড গাছ দু’টির শাখা-প্রশাখা ভাঙলে কষ্ট পায় স্থানীয় মানুষ।
advertisement

সেই সময় যেখানেই অনেক গাছ সেখানেই ছুটে যেতেন তিনি। উদ্ভিদ গবেষণায় বেশ কিছু সময় কাটিয়েছেন হুগলি নদী তীরবর্তী হাওড়ার ফুলেশ্বর বাংলোয়। সে সময় বিজ্ঞানীর হাতে লাগানো বকুল গাছ প্রকাণ্ড রূপ নিয়েছে। দু’টি গাছের মধ্যে একটি স্ত্রী অন্যটি পুরুষ জানিয়েছিলেন বিজ্ঞানী। সেই কথা মতোই, দু’টি গাছের একটিতে ফল ফুল হলেও অন্যটি শুধুই সবুজ পাতায় ভরে থাকে।

advertisement

আরও পড়ুন: রাস্তা তো নয়, যেন…! সীমাহীন দুর্ভোগ, উত্তর ২৪ পরগনার এই রাস্তা এড়িয়ে চলাই এখন বুদ্ধিমানের কাজ

বাংলোর গা ঘেঁষে খোলা মাঠ। খোলা মাঠের উত্তর-পশ্চিম প্রান্তে পুকুরে বাঁধানো সানের ঘাটের পাশে দাঁড়িয়ে রয়েছে বিশাল আকৃতির বকুল গাছ দু’টি। গাছ দুটিকে সুরক্ষিত রাখতে কংক্রিটের প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে। গাছের নিচে লাগানো ফলকে বিস্তারিত। প্রতিবছর ৩০ নভেম্বর বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্মদিন উদযাপন করা হয় এই স্থানে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

স্থানীয়দের কথায়, এই জোড়া বকুল গাছের কারণে, এখানকার শৈশব থেকেই বাঙালির বিজ্ঞানের সঙ্গে পরিচয় ঘটে মানুষের।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: আমফান-আইলা টলাতে পারেনি আচার্য জগদীশচন্দ্র বসুর স্মৃতিকে! নিজের হাতে লাগান জোড়া বকুল গাছ আজও টিকে হাওড়ার এই জায়গায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল