TRENDING:

Monkey Menace: হাওড়ায় পাগল হনুমানের উৎপাত! তেড়ে গিয়ে আঁচড়, কামড়, আক্রান্ত ১৭, উদয়নারায়ণপুরে আতঙ্ক

Last Updated:

Howrah Monkey Menace: হাওড়ার উদয়নারায়ণপুরে পাগল হনুমানের উৎপাত। লোক দেখলেই আঁচড়ে, কামড়ে দিচ্ছে। হনুমানের কামড়ে আক্রান্ত শিশু ও বৃদ্ধ-সহ ১৭। স্বেচ্ছাসেবী সংগঠন ও বন দফতরের যৌথ উদ্যোগে অবশেষে খাঁচাবন্দি হনুমান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, উদয়নারায়নপুর, রাকেশ মাইতি: হাওড়ার উদয়নারায়ণপুরে পাগল হনুমানের উৎপাত। কামড়ে আক্রান্ত একাধিক কিশোর-সহ প্রায় ১৭ জন। বুধবার সন্ধ্যায় খবর পৌঁছয় স্বেচ্ছাসেবী সংগঠন তরুণোদয় ফাউন্ডেশনের সদস্যদের কাছে। খবর পেয়ে বন দফতরের কর্মীদের সঙ্গে নিয়ে পরদিনই অভিযান শুরু। অল্প সময়ের মধ্যেই হনুমানের কামড়ে আক্রান্ত শিশু-বৃদ্ধ।
হাওড়ার উদয়নারায়ণপুরে পাগল হনুমানের উৎপাত
হাওড়ার উদয়নারায়ণপুরে পাগল হনুমানের উৎপাত
advertisement

বুধবার গোধূলি সময় তরুণোদয় ফাউন্ডেশনের হেল্পলাইন নম্বরে সুলতানপুর থেকে ফোন আসে। ওই গ্রামের বাসিন্দা কার্তিক বাইরি, সন্তু বাইরি এবং কিশোর মাইতি ঘটনার কথা জানায়। একটি পাগল হনুমান আস্তানা নিয়েছে বাইরি পাড়া ও মাইতি পাড়ার মাঝের এলাকায়। একাধিক ব্যক্তিকে কামড়, নখ দিয়ে আঁচড় কাটছে।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গের আনাচে-কানাচে ফের চোরাশিকারিদের ঘোরাঘুরি, নকশালবাড়ি থেকে উদ্ধার একরাশ ফাঁদ, এবার নিশানায় পাখিরা

advertisement

এই কথা শুনে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাদের আশ্বস্ত করেন। এদিকে বন দফতরের সঙ্গে যোগাযোগ শুরু হয়, রাতেই  হনুমানটি আটক করার কৌশল শুরু হয়। বৃহস্পতিবার সকাল হতেই বনবিভাগ কর্মী-সহ পরিবেশকর্মীরা পৌঁছয় ঘটনাস্থলে।

View More

আরও পড়ুনঃ রঙে রঙে রুজির গল্প! দোলের আগে ভেষজ আবির বানিয়ে সংসারের হাল ধরছেন মহিলারা, ৩ মাসের নিরলস পরিশ্রম সার্থক

advertisement

জানা যায়, ক্ষ্যাপা হনুমানের কামড়ে আক্রান্ত ৬৫ বছর বয়সী কাঞ্চন বাইরি, চতুর্থ শ্রেণীতে পাঠরত অনীক বাইরি (১০), কৃষ্ণা বাইরি, লাল্টু বাইরি-সহ বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ১৭ জন আক্রান্ত হয়েছেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা এবং বন কর্মীরা এলাকায় পৌঁছে হনুমানটির খোঁজ শুরু করে। কলা দিয়ে খাঁচা বসানো হয়, বেশ কিছুক্ষণের চেষ্টায় হনুমানটি খাঁচায় বন্দি করা সম্ভব হয়। মানুষ আতঙ্ক মুক্ত হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আবার দোল! যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ!
আরও দেখুন

পরিবেশ কর্মী এবং বন দফতর হনুমানটিকে উদ্ধার করার পাশাপাশি স্থানীয় মানুষজনকে পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কে সচেতন করে। স্থানীয়দের বোঝানো হয়, প্রত্যেক বন্যপ্রাণীর বাঁচার অধিকার আছে। তাই ওদের বিরক্ত বা হত্যা নয়, ওদের বাঁচিয়ে রাখুন। পরিবেশকে রক্ষা করুন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Monkey Menace: হাওড়ায় পাগল হনুমানের উৎপাত! তেড়ে গিয়ে আঁচড়, কামড়, আক্রান্ত ১৭, উদয়নারায়ণপুরে আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল