TRENDING:

Saraswati River: অবৈধ দখলদারি, নদীর বুকে অবাধে ব্রিজ নির্মাণ! ক্রমশ নিস্তেজ হচ্ছে সরস্বতী, মনসামঙ্গল কাব্যে উল্লিখিত নদী আজ আবর্জনার স্তূপ

Last Updated:

Howrah Saraswati River: মনসামঙ্গল কাব্যে উল্লিখিত সরস্বতী নদীর আজ বেহাল দশা। সংস্কারের অভাব, অবৈধ দখলদারি, নদীর বুকে অবাধে কংক্রিট, লোহার ব্রিজ নির্মাণ, নদী পাড়ে বড় বড় ইমারত। একসময়ের প্রাণচঞ্চল সরস্বতী আজ অস্তিত্বের সঙ্কটে ভুগছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: হারিয়ে যাচ্ছে নদী, হতাশ নদী পাড়ের মানুষ। অবাধে নদী দখলের জেরে করুণ অবস্থা সরস্বতীর। অবৈধ দখলদারিতে ঐতিহাসিক নদী পরিণত হয়েছে খালে। নদীর বুকে অবাধে কংক্রিট, কাঠ ও লোহার ব্রিজ তৈরি হয়ে নদীকে আটকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে নদী দখল করে নদী পাড়ে গড়ে উঠছে ইমারত। ফলে একসময়ের প্রাণ চঞ্চল নদী ধীরে ধীরে অস্তিত্ব সঙ্কটে পড়ছে। জলের প্রবাহ কমে নদী হয়ে পড়ছে নিস্তেজ।
advertisement

মনসামঙ্গল কাব্যে সরস্বতী নদীর উল্লেখ রয়েছে। সংস্করণের অভাবে হারিয়ে যেতে বসেছে সেই নদী। যত দিন গড়াচ্ছে জরাজীর্ণ হয়ে পড়ছে সরস্বতী। নদীর পাড়ে ফুলে ফেঁপে উঠছে ব্যবসা বাণিজ্য কলকারখানা। সেই সব কলকারখানার বর্জ্য, গৃহস্থলীর আবর্জনা বয়ে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা হারিয়েছে সরস্বতী নদী। তাই নোংরা আবর্জনাতেই আটকে পড়ছে নদীর জল।

আরও পড়ুনঃ বিরতির পর ফিরছে এনটিএফপির ভেষজ আবির, শিলিগুড়ির বাজারে চাহিদা তুঙ্গে, দাম কত? কোথায় কোথায় মিলছে জানুন

advertisement

নদী বাঁচাতে পরিবেশকর্মীদের আন্দোলন অভিযান লেগে রয়েছে। নদীর গতিপথ ধরে নদী পাড়ে স্থানীয় প্রশাসনের তরফে নদী বাঁচাতে পোস্টার ব্যানারও লাগানো হচ্ছে। কিন্তু সেই ব্যানার পোস্টার যেন সার। নদীর হাল ফেরাতে সেভাবে কাজ চোখে পড়েনি, বলেই জানাচ্ছেন নদী পাড়ের মানুষ।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসন আরও কঠোর এবং প্রকৃত ব্যবস্থা নিলে হয়ত নদীর হাল ফেরানো যেত। কিন্তু নদীর গতি ফিরিয়ে আনার প্রকৃত উদ্যোগ নেওয়া হয়নি গত কয়েক দশকে। ফলে ক্রমেই ঐতিহ্যবাহী সরস্বতী নদী নিস্তেজ হয়ে পড়ছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati River: অবৈধ দখলদারি, নদীর বুকে অবাধে ব্রিজ নির্মাণ! ক্রমশ নিস্তেজ হচ্ছে সরস্বতী, মনসামঙ্গল কাব্যে উল্লিখিত নদী আজ আবর্জনার স্তূপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল