TRENDING:

Herbal Color Making Method: জলের মতো সহজ! ৫ মিনিটে বাড়িতেই তৈরি হবে ভেষজ আবির, রইল পদ্ধতি

Last Updated:

Herbal Color Making Method: বাজারের রাসায়নিক আবিরে ত্বকের ক্ষতির ভয় থাকে। কিন্তু আপনি চাইলে খুব সহজেই বাড়িতেই তৈরি করতে পারেন সুগন্ধি ভেষজ আবির। সহজ কয়েকটি ধাপে আবির তৈরির ঘরোয়া পদ্ধতি দেখে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: আর দিন কয়েক পরেই বসন্ত উৎসব। বিভিন্ন রঙের আবির নিয়ে আবির খেলায় মেতে উঠবেন দেশবাসী। তবে দোকান থেকে কিনে নয় বরং স্কুলের উদ্ভিদের বাগান থেকে প্রয়োজনীয় উপকরণ নিয়ে শিক্ষকদের সাহায্যে ছাত্র-ছাত্রীরা স্কুল প্রাঙ্গণেই তৈরি করছে ভেষজ আবির। আসন্ন দোল উৎসবে সেই আবির মেখেই সকলে উৎযাপন করবে। দোল মানেই রঙের উচ্ছ্বাস, আবিরে রাঙানো আনন্দ। তবে বর্তমান সময়ে বাজারে যে আবির পাওয়া যায়, তার অধিকাংশেই কেমিক্যাল ও ক্ষতিকারক উপাদানে ভরা।
advertisement

ওজন বাড়াতে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়, যার ফলে আবির খেলতে গিয়ে অনেক সময় ত্বক ও চোখের সমস্যায় ভোগেন। এই কারণেই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অর্গানিক বা ভেষজ আবির। এই ভেষজ আবির বানানোর পদ্ধতি জলের মতো সহজ, এমন সমস্ত দাবিকে সামনে রেখে বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে আয়োজন করা হয় ভেষজ আবির তৈরির এক বিশেষ কর্মশালা।

advertisement

আরও পড়ুন: বীরভূমের ‘ভূতুড়ে’ রেল রুট, একসময়ের জমজমাট স্টেশন এখন …! গা ছমছমে পরিবেশ, ট্রেন বন্ধের রহস্য আজও অধরা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস বলেন, প্রাচীনকালেও মানুষ ফুল, ফল ও ভেষজ উপাদান দিয়ে নিরাপদ আবির তৈরি করতেন। সেই ঐতিহ্যকে সামনে রেখে এবং পুনরুজ্জীবিত করতেই এই মহৎ উদ্যোগ। বিদ্যালয়ের নিজস্ব বাগানের গাঁদা, ডালিয়া, পিটুনিয়া, গোলাপ, জারবেরা, কসমস ফুলের পাশাপাশি হলুদ, নিমপাতা, বিট, গোলাপী বাঁধাকপি-সহ নানা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তৈরি হয় রঙিন ভেষজ আবির।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় ‘বিহুরানী’ পল্লবীর হাতে বিহু নাচের পাঠ, ভিড় করছে উৎসুক জনতা
আরও দেখুন

প্রশিক্ষক হিসেবে সহযোগিতা করেন প্রকৃতি প্রেমী সুবীর কুমার মাইতি। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সম্মিলিত অংশগ্রহণে কর্মশালাটি হয়ে ওঠে প্রাণবন্ত। শুধু এই বিদ্যালয় নয়, প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরের খুজুটিপাড়া জুনিয়র গার্লস স্কুলের ছাত্রীরাও অংশ গ্রহণ করেছে। সহজ পদ্ধতিতে তৈরি এই ভেষজ আবির ভবিষ্যতে আত্মনির্ভরতার দিকও খুলে দিতে পারে বলেই মনে করছেন স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Herbal Color Making Method: জলের মতো সহজ! ৫ মিনিটে বাড়িতেই তৈরি হবে ভেষজ আবির, রইল পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল