advertisement

Abandoned Rail Route: বীরভূমের ‘ভূতুড়ে’ রেল রুট, একসময়ের জমজমাট স্টেশন এখন ...! গা ছমছমে পরিবেশ, ট্রেন বন্ধের রহস্য আজও অধরা

Last Updated:
Birbhum Abandoned Rail Route: বীরভূমের এই রেল রুট দিয়ে একসময় নিয়মিত ট্রেন চলত, স্টেশনে গমগম করত যাত্রী। কিন্তু সময়ের আবর্তে আজ সেই প্ল্যাটফর্মেই জন্মেছে বট-অশ্বত্থের চারা। ট্রেনের আওয়াজ নয়, এখন এখানে শোনা যায় কেবল বাতাসের শোঁ শোঁ শব্দ। স্থানীয়দের কাছে ‘ভূতুড়ে’ তকমা পাওয়া এই স্টেশনের করুণ পরিণতির গল্প জানুন।
1/5
এক সময়ের জমজমাট রেল জংশন পলাশথলি আজ শুধুই ইতিহাসের পাতায়। ঝাড়খণ্ডের এই স্টেশনটি এক সময় অন্ডাল ও ভীমগড় হয়ে আসা ট্রেনের শেষ গন্তব্য ছিল। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে পরিষেবা বন্ধ থাকায় বর্তমানে সেই ব্যস্ত প্ল্যাটফর্ম এখন এক পরিত্যক্ত কঙ্কালসার অট্টালিকায় পরিণত হয়েছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)

2/5
পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে বীরভূমের ভীমগড় হয়ে ট্রেন চলাচল করত এই লাইনে। রেল পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ঝাড়খণ্ড ও বীরভূমের সীমান্তবর্তী এলাকার হাজার হাজার মানুষ আজ যোগাযোগ বিচ্ছিন্ন। এই জনপদে বাস চলাচলও প্রায় নেই বললেই চলে, ফলে বাইরের জগতের সঙ্গে যাতায়াত করা এখানকার মানুষের কাছে এখন এক বড় চ্যালেঞ্জ।

3/5
রক্ষণাবেক্ষণের অভাবে একদা আধুনিক এই স্টেশনটি এখন ঝোপ জঙ্গলে পূর্ণ। স্টেশনের হলঘরটি বর্তমানে এক ভূতুড়ে ঘরে পরিণত হয়েছে। রেলের মূল্যবান সম্পত্তি নষ্ট হচ্ছে দিনের পর দিন। এলাকাটি জনশূন্য হয়ে পড়ায় সন্ধ্যার পর এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়, যা দেখে বোঝার উপায় নেই যে এখান থেকে এক সময় শত শত মানুষ যাতায়াত করতেন।

4/5
রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার সাধারণ মানুষ। কৃষিজীবী ও ব্যবসায়ীদের পণ্য পরিবহনে খরচ কয়েকগুণ বেড়ে গেছে। স্কুল কলেজে যাওয়ার জন্য কোনও বিকল্প ব্যবস্থা নেই। জরুরি অবস্থায় অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া এখন এক প্রকার দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

5/5
স্থানীয়দের একটাই দাবি পূর্ব রেল কর্তৃপক্ষ যেন অবিলম্বে অন্ডাল থেকে ভীমগড় হয়ে পলাশথলি পর্যন্ত পুনরায় যাত্রীবাহী ট্রেন চালু করেন। শ্রমজীবী ও অফিসযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই রেললাইনটি সংস্কার করা এখন সময়ের দাবি। ট্রেন চলাচল শুরু হলে এই অনগ্রসর এলাকার অর্থনৈতিক উন্নয়ন আবার প্রাণ ফিরে পাবে। তবে এই রুটে ট্রেন চলাচল কেন বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারণ সাধারণ মানুষদের কাছে আজও অজানা। কেউ কেউ বলেন, এই রুটের মাটির নিচে কোনও জায়গায় বিশাল খাদ তৈরি হয়েছিল বলে তাঁরা শুনেছিলেন। যদিও বিষয়টিকে অনেকেই মানতে নারাজ। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)