বুধবার থেকেই ঝোড়ো নির্বাচনী প্রচারে মমতা! কবে কোথায় প্রচারে তৃণমূলনেত্রী?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বুধবার থেকেই জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নকশালবাড়ি,ডাবগ্রাম ফুলবাড়ি ও ময়নাগুড়িতে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বুধবার থেকেই জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নকশালবাড়ি,ডাবগ্রাম ফুলবাড়ি ও ময়নাগুড়িতে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরের পর উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গের তিনটি সভা শেষ করার পর দুর্গাপুরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্গাপুর থেকেই পাণ্ডবেশ্বর ও দুবরাজপুর এর জনসভাতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে মোট পাঁচটি নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে দু’দিনের কর্মসূচি চূড়ান্ত হল মুখ্যমন্ত্রীর বলেই সূত্রের খবর।
প্রসঙ্গত, উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টানা পাঁচ দিনের কর্মসূচিতে রাজ্যের একাধিক জেলায় জনসভা ও প্রচারে অংশ নেবেন তিনি। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর বিস্তারিত সফরসূচি।
২৪ তারিখে আলিপুরদুয়ার দিয়ে প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী। সেদিনই ময়নাগুড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতেও সভা রয়েছে তাঁর। দিনশেষে শিলিগুড়িতে রাত্রিবাস করবেন তিনি।
advertisement
advertisement
২৫ তারিখে রাজগঞ্জ, হরিরামপুর এবং মালদার একটি কেন্দ্রে (চূড়ান্ত হয়নি) প্রচার কর্মসূচি রয়েছে। সেদিন মালদাতেই রাত্রিবাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২৬ তারিখে নবগ্রাম ও খড়গ্রাম মিলিয়ে একটি সভা, পাশাপাশি ময়ূরেশ্বর এবং পাণ্ডবেশ্বরেও জনসভা করবেন তিনি। ওই দিন দুর্গাপুরে রাত্রিবাসের কথা রয়েছে।
২৭ তারিখে পুরুলিয়ার কাশীপুর, ছাতনা এবং ওন্দা—এই তিন জায়গায় প্রচার কর্মসূচি রয়েছে। সেদিনও দুর্গাপুরেই থাকবেন তৃণমূল নেত্রী।
advertisement
২৮ তারিখে তুলনামূলক কম কর্মসূচি রয়েছে। জয়পুর ব্লক (কোতুলপুর বিধানসভা কেন্দ্র) এবং গড়বেতায় (একাধিক বিধানসভা মিলিয়ে) দুটি সভায় অংশ নেবেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে এই সফরসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যে মোট ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচন দু’দফায় অনুষ্ঠিত হবে—প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ভোটগণনা হবে ৪ মে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2026 3:15 PM IST










