TRENDING:

Government Welfare Camp: পকেটে আসবে টাকা! ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বড় ধামাকা, কার জন্য কী সুবিধা? দেখুন সম্পূর্ণ তালিকা

Last Updated:

Government Welfare Camp in Rajnagar: রাজনগরে শুরু হচ্ছে বিশেষ প্রশাসনিক শিবির! বাংলার যুব সাথী থেকে কৃষক বন্ধু— সব প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে পঞ্চায়েত ভিত্তিক সূচী অনুযায়ী, জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজনগর, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূম জেলার রাজনগর ব্লকের বাসিন্দাদের জন্য বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজনগরে আয়োজন করা হয়েছে বিশেষ প্রশাসনিক শিবির। ১৫ ফেব্রুয়ারি হইতে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই শিবির চলবে রাজনগর নজরুল ভবন ডাকবাংলো মাঠে।
রাজনগর
রাজনগর
advertisement

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিবিরে মূলত বাংলার যুব সাথী প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করা হবে। পাশাপাশি ভূমিহীন কৃষি শ্রমিকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প এবং ক্ষুদ্র সেচ সংক্রান্ত আবেদনও জমা নেওয়া হবে। ফলে যুবক যুবতী, কৃষি শ্রমিক সবাই এই শিবিরের মাধ্যমে উপকৃত হওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন: ‘ও যখন যা চায়, সেটাই পায়’, ভ্যালেন্টাইন্স ডে-তে স্ত্রীকে কী উপহার দিলেন বাদামকাকু? দেখলে চোখে জল আসবে

advertisement

এক নজরে দেখে নিন পঞ্চায়েত ভিত্তিক শিবিরের সময়সূচী, প্রতিদিন সকাল ১০:৩০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অনুযায়ী তারিখ নির্ধারণ করা হয়েছে

View More

১৫ ফেব্রুয়ারি (রবিবার): ভবানীপুর গ্রাম পঞ্চায়েত

১৬ ফেব্রুয়ারি (সোমবার): চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার): তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত

১৮ ফেব্রুয়ারি (বুধবার): রাজনগর গ্রাম পঞ্চায়েত

advertisement

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): গাঙ্গমুরি-জয়পুর গ্রাম পঞ্চায়েত

দ্বিতীয় সুযোগ হিসেবে,

২০ ফেব্রুয়ারি: ভবানীপুর

২১ ফেব্রুয়ারি: চন্দ্রপুর

২৩ ফেব্রুয়ারি: তাঁতিপাড়া

২৪ ফেব্রুয়ারি: রাজনগর

২৫ ফেব্রুয়ারি: গাঙ্গমুরি-জয়পুর

এছাড়া ২৬ ফেব্রুয়ারি থাকবে ‘মপ আপ ডে’, যেদিন সব পঞ্চায়েতের বকেয়া আবেদন গ্রহণ করা হবে।

আরও পড়ুন: দোলে নয়, তাহলে কবে বিশ্বভারতীতে বসন্ত উৎসব? কারা থাকতে পারবেন? দেখে নিন পূর্ণাঙ্গ নির্দেশিকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টরা নির্দিষ্ট দিনে শিবিরের ইন চার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। পুরো কর্মসূচির তদারকি করবেন রাজনগর ব্লকের ব্লক যুব আধিকারিক। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, নির্ধারিত দিনে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে শিবিরে উপস্থিত হয়ে সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Government Welfare Camp: পকেটে আসবে টাকা! ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বড় ধামাকা, কার জন্য কী সুবিধা? দেখুন সম্পূর্ণ তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল