Bhuvan Badyakar: 'ও যখন যা চায়, সেটাই পায়', ভ্যালেন্টাইন্স ডে-তে স্ত্রীকে কী উপহার দিলেন বাদামকাকু? দেখলে চোখে জল আসবে
- Reported by:Sudipta Garain
- Published by:Riya Das
Last Updated:
Bhuvan Badyakar: ভুবনবাবু 'জয় রাধে' ধ্বনি দিয়ে বুঝিয়ে দিলেন, তাঁদের ভালবাসার মূলে রয়েছে অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস। বৈষয়িক কোন দামী গয়না বা বস্তুর চেয়ে একে অপরের প্রতি টানই তাঁদের দীর্ঘ দাম্পত্যের আসল রহস্য।
advertisement
প্রেমের সপ্তাহে স্ত্রীকে বিশেষ কী উপহার দিলেন শিল্পী? এই প্রশ্নের উত্তরে ভুবনবাবু এক বিশেষ আধ্যাত্মিক সংযোগের কথা জানালেন। তিনি বলেন, 'আজকে তো আমাদের একাদশী চলছে।'উপহারের চেয়েও তিথি ও নিষ্ঠাকেই বেশি গুরুত্ব দিয়েছেন এই দম্পতি। উপহারের আদান প্রদান নয়, বরং সংযম আর ভক্তির মাধ্যমেই তাঁদের দিনটি শুরু হয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
উপহার নিয়ে ভুবন বাদ্যকরের দর্শন অত্যন্ত সহজ সরল। তিনি জানালেন, আলাদা করে কিছু দেওয়ার চেয়ে তাঁর কাছে বড় বিষয় হল স্ত্রীকে সঙ্গে রাখা। তাঁর কথায়, 'যেখানেই যাই ওনাকে নিয়ে যাই, সত্যিই খুব আনন্দিত হই।' বাজার থেকে শুরু করে যেকোনও ভ্রমণে আদরী দেবী সবসময় তাঁর ছায়াসঙ্গী হয়ে থাকেন, আর এটাই তাঁদের কাছে সবচেয়ে বড় পাওয়া।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
পরিশেষে ভুবনবাবু 'জয় রাধে' ধ্বনি দিয়ে বুঝিয়ে দিলেন, তাঁদের ভালবাসার মূলে রয়েছে অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস। বৈষয়িক কোন দামী গয়না বা বস্তুর চেয়ে একে অপরের প্রতি টানই তাঁদের দীর্ঘ দাম্পত্যের আসল রহস্য। লোকাল ১৮ বাংলার মাধ্যমে বীরভূমের এই দম্পতি আবারও প্রমাণ করলেন, ভালবাসা আসলে অতি সাধারণ জীবনযাপনের মধ্যেই লুকিয়ে থাকে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই





