advertisement

Rail News: জেলাবাসীর জন্য বড় সুখবর রেলের! প্রায় দু’কোটি টাকা ব্যয়ে উদ্ধোধন হল নতুন প্যাসেঞ্জার হল্ট স্টেশন

Last Updated:
Rail News: সমস্ত লোকাল ট্রেন দাঁড়াবে এবার থেকে। দীর্ঘদিনের দাবি মেনে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর–২ ব্লকের ঘোলবাগদায় তৈরি হয়েছে এই স্টেশন।
1/6
জেলাবাসীর জন্য বড় সুখবর রেলের। প্রায় দু’কোটি টাকা ব্যয়ে দিঘা–তমলুক লাইনে তৈরি হল নতুন প্যাসেঞ্জার হল্ট স্টেশন। এবার থেকে সমস্ত লোকাল ট্রেন দাঁড়াবে এখানে। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর–২ ব্লকের ঘোলবাগদায় তৈরি হয়েছে এই স্টেশন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ঘোলবাগদা হল্ট স্টেশনের। যাত্রীদের বসার জন্য কংক্রিটের আসন বসানো হয়েছে। লাগানো হয়েছে পথবাতি। তৈরি হয়েছে টিকিট কাউন্টার। (তথ্য ও ছবি : মদন মাইতি)

2/6
দিঘা–তমলুক রেলপথে নাচিন্দা ও হেঁড়িয়া স্টেশনের মাঝামাঝি গড়ে উঠেছে ঘোলবাগদা হল্ট স্টেশন। এতদিন ভগবানপুর–২ ব্লকের বোরোজ, অর্জুননগর সহ আশপাশের বহু গ্রামের মানুষকে ট্রেন ধরতে অনেকটা পথ যেতে হত। কেউ হেঁড়িয়া স্টেশনে যেতেন। কেউ আবার নাচিন্দা স্টেশনে গিয়ে ট্রেন ধরতেন। দূরত্ব বেশি হয় সমস্যা হত স্থানীয়দের। নতুন হল্ট স্টেশন চালু হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা অনেকটাই দূর হল।

3/6
একই সমস্যা ছিল পটাশপুর–২ ব্লকের আড়গোয়াল ও মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদেরও। ট্রেন ধরতে তাঁদেরও দূরের স্টেশনে যেতে হত। কখনও হেঁড়িয়া, কখনও নাচিন্দা স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হত। এতে সময়ের পাশাপাশি খরচও বাড়ত। বিশেষ করে ছাত্রছাত্রী, কর্মজীবী ও ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হত নিয়মিত। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে একটি নতুন স্টেশন তৈরির দাবি উঠছিল। অবশেষে সেই দাবির বাস্তব রূপ পেল ঘোলবাগদা হল্ট স্টেশন উদ্বোধনের মধ্য দিয়ে।

4/6
এছাড়াও কাঁথি–৩ ব্লকের কানাইদিঘি ও কুমীরদা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদেরও একই সমস্যায় পড়তে হত। নাচিন্দা স্টেশনে গিয়ে ট্রেন ধরাই ছিল একমাত্র ভরসা। দূরত্ব বেশি হওয়ায় প্রতিদিন যাতায়াতে যথেষ্ট ভোগান্তি হত সাধারণদের। তাই নাচিন্দা ও হেঁড়িয়া স্টেশনের মাঝামাঝি এলাকায় একটি নতুন স্টেশন তৈরির দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে। দীর্ঘদিনের সেই দাবির প্রেক্ষিতেই তৈরি হল ঘোলবাগদা হল্ট স্টেশন।

5/6
৬৮১১৯ পাঁশকুড়া–দিঘা ইএমইউ লোকাল ট্রেনে পতাকা নেড়ে এই নতুন প্যাসেঞ্জার হল স্টেশনের সূচনা করা হয়। সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর ডিভিশনের এডিআরএম মনীষা গোয়েল বলেন, “স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। স্টেশন চালু হওয়ায় এলাকার বহু মানুষের যাতায়াত সহজ হবে। এখানে সমস্ত লোকাল ট্রেন দাঁড়াবে। আমরা চেষ্টা করছি আরও উন্নয়ন করার এই স্টেশনে।”

6/6
এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, দীর্ঘদিন ধরে ভগবানপুরের মানুষ এই স্টেশনের দাবিতে আওয়াজ তুলেছিলেন। সাধারণ মানুষকে প্রতিদিন দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হত। আমরা সেই দাবিকে গুরুত্ব দিয়ে রেল দফতরের কাছে বারবার বিষয়টি তুলে ধরেছিলাম। অবশেষে আজ ঘোলবাগদা হল্ট স্টেশনের উদ্বোধনের মধ্য দিয়ে সেই দীর্ঘদিনের দাবি পূরণ হল। এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।