Kolkata Siliguri Route: ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকানোর দিন শেষ, অর্ধেক সময়ে পৌঁছন শিলিগুড়ি-কলকাতা, খুলতে চলেছে ৫২১ কোটি টাকার নতুন সেতু
- Reported by:Tanmoy Mondal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Kolkata Siliguri Route: মুর্শিদাবাদের ফরাক্কায় গঙ্গার উপর তৈরি ৫.৪৬ কিমি দীর্ঘ নতুন সেতুর কাজ প্রায় শেষ। ২০২৬ সালের এপ্রিলের শেষ বা মে মাসে চালু হলে কলকাতা, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ আরও সহজ হবে এবং যানজট কমবে
advertisement
1/5

কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ সড়ক পথেই। কারণ শীঘ্রই চালু হচ্ছে নতুন সেতু। মিটবে এবার জাতীয় সড়কের উপর যানজট। চলতি বছরে এপ্রিলে শেষে অথবা মে মাসের প্রথমের দিকে শুরু হতে চলেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের নতুন ব্রিজের যাতায়াতের ব্যবস্থা, ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও ভাল হবে বলে জানা গিয়েছে। (তথ্য-তন্ময় মন্ডল)
advertisement
2/5
২০১৯ সালে জানুয়ারি মাস থেকে প্রায় শুরু হয়েছিল গঙ্গা নদীর উপর দিয়ে নতুন ফরাক্কা ব্রিজ নির্মানের কাজ। নির্মাণের কাজ শুরু হওয়ার পর একটি দুর্ঘটনা, করোনা ও কাজের ডিজাইন রিভিউর জন্য প্রায় দু'বছর থমকে ছিল। পরে সব সমস্যা মিটিয়ে দ্রুত গতিতে পুনরায় শুরু ব্রিজ নির্মাণের কাজ। ফরাক্কা নতুন ব্রিজের কাজ এখন প্রায় সম্পূর্ণর দিকে।
advertisement
3/5
প্রায় ৫.৪৬ কিলোমিটার দীর্ঘ এই নতুন ব্রিজ নির্মাণে কেন্দ্রীয় সরকার প্রায় ৫২১ কোটি টাকা বরাদ্দ করে। জানান নির্মাণকারী সংস্থা RKEC Projects Limited-এর প্রজেক্ট ম্যানেজার। ইতিমধ্যেই প্রায় ৯৬ শতাংশ কাজ সম্পূর্ণ, বাকি রয়েছে মাত্র ৪ শতাংশ। এই সেতু চালু হলেই দক্ষিণবঙ্গ ও কলকাতা থেকে অতি সহজেই পৌঁছে যাওয়া যাবে উত্তরবঙ্গে।
advertisement
4/5
নির্মাণকারী সংস্থার সদস্যরা জানিয়েছেন, ফরাক্কা এই নতুন ব্রিজ যাতায়াত শুরু হলে যাত্রী থেকে শুরু করে গাড়ি চালক এবং স্থানীয় বাসিন্দারা অনেক সুবিধা হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ একমাত্র যোগাযোগের ব্যবস্থা এই ফরাক্কা ব্রিজ। পুরোনো ফরাক্কা ব্রিজের উপর কোনো গাড়ির যান্ত্রিক সমস্যা হলে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়, রাস্তার অবস্থা খুব খারাপ, ফলে নিত্যদিন যানজট সৃষ্টি হলে ঘন্টার পর ঘন্টা চরম ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রী থেকে শুরু করে গাড়ির চালকদের।
advertisement
5/5
নতুন ব্রিজ চালু হলে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হবে না। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এর যোগাযোগ আরও ভাল হবে। তাই স্থানীয় বাসিন্দারা চাই যত তাড়াতাড়ি সম্ভব ফরাক্কার নতুন ব্রিজের কাজ সম্পূর্ণ করে যাতায়াতের ব্যবস্থা চালু করা হোক। (তথ্য-তন্ময় মন্ডল)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Kolkata Siliguri Route: ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকানোর দিন শেষ, অর্ধেক সময়ে পৌঁছন শিলিগুড়ি-কলকাতা, খুলতে চলেছে ৫২১ কোটি টাকার নতুন সেতু