TRENDING:

Purulia News: আদ্রায় মদনবাবুর তবলার পাঠশালা! ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন শাস্ত্রীয় সংগীতের অমূল্য ঐতিহ্য

Last Updated:

Purulia Tabla Artist: পুরুলিয়া জেলার আদ্রার এক সুপরিচিত তবলা শিল্পী হলেন মদন চক্রবর্তী। ৬৫ বছর বয়সেও তিনি উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে এলাকার কচিকাঁচাদের তবলা বাজানোর প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার আদ্রার এক সুপরিচিত তবলা শিল্পী হলেন মদন চক্রবর্তী। ৬৫ বছর বয়সে যেখানে অনেকেই বিশ্রাম আর অতীতের স্মৃতিতে ডুবে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেখানে মদনবাবু সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছেন। তিনি আজও সমান উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে আদ্রা এলাকার কচিকাঁচাদের তবলা বাজানোর প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। তাদের গড়ে তুলছেন দক্ষ ও আত্মবিশ্বাসী শিল্পী হিসেবে।
advertisement

কখনও নিজের বাড়িতে, আবার কখনও এলাকার অন্যদের বাড়িতে বসেই তিনি শিশুদের তবলার তাল-লয়, রাগ-রীতি ও শাস্ত্রীয় সংগীতের সূক্ষ্ম দিকগুলি ধৈর্যের সঙ্গে শেখান। আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এই অমূল্য ঐতিহ্য তিনি তুলে দিচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মের হাতে।

আরও পড়ুনঃ মৎসজীবীদের অসচেতনতার জেরে বিলুপ্তির পথে গাঙ্গেয় শুশুক! ডলফিন বাঁচাতে ময়দানে মহিলা কাবাডি দল

advertisement

আদ্রার সুভাষনগরের হ্যাপ্পি কলোনির বাসিন্দা মদন চক্রবর্তী জানান, “ছোট থেকেই আমাদের বাড়িতে গান-বাজনার চর্চা ছিল। তখন থেকেই তবলা বাজানোর প্রতি এক ধরনের নেশা কাজ করত আমার মধ্যে। আজ এই ছোট ছোট বাচ্চাদের তবলা শেখাতে পেরে আমি সত্যিই খুব আনন্দ পাই। আমি যেমন পড়াশোনার পাশাপাশি তবলা শিখেছিলাম, তেমনই চেষ্টা করছি ওদেরও পড়াশোনার সঙ্গে সঙ্গে সংগীতে পারদর্শী করে তুলতে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সাইকেলে ভারত জয় করতে বেরিয়েছেন কাঁচরাপাড়ার 'পঞ্চাশোর্ধ' যুবক, গাছ লাগান আত্মীয়দের নামে
আরও দেখুন

মদনবাবুর এই নিরলস প্রচেষ্টা শুধু নতুন শিল্পী তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা আগামী প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখার এক গুরুত্বপূর্ণ প্রয়াস। নিঃস্বার্থভাবে সংগীত শিক্ষা দিয়ে মদনবাবু প্রমাণ করছেন, নিষ্ঠা আর ভালবাসা থাকলে বয়স কখনওই কোনও বাধা হতে পারে না। তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: আদ্রায় মদনবাবুর তবলার পাঠশালা! ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন শাস্ত্রীয় সংগীতের অমূল্য ঐতিহ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল