হাওড়ার রামরাজা নবীন সংঘ আই ব্যাঙ্ক এবং সেবা কেন্দ্র পশ্চিমবঙ্গের প্রথম স্বীকৃতিপ্রাপ্ত আই ব্যাঙ্ক অর্থাৎ মৃত্যু পরবর্তী চক্ষু গ্রহনকারী স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার সভাপতি গৌতম সান্যাল জানান, দশকের পরও দশক সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে কিছু মানুষের জীবনে আলো ফেরানোর লক্ষ্যে সচেতনতার কর্মকাণ্ডে বহু ক্ষেত্রে বাঁধ সাধতে পারে এই ঘটনা। নতুন সংস্থাগুলি পিছিয়ে পড়বে তাঁদের কাজে। পুরনো সংস্থাগুলির কাজেও কিঞ্চিত প্রভাব ফেলতে পারে মানুষের প্রশ্নের মুখে পড়বে বলেই আশঙ্কা।
advertisement
আরও পড়ুন: জেলমুক্তি কবে হবে রাজপাল যাদবের? ৯ কোটির মামলায় অভিনেতার পাশে কারা? দিল্লি হাইকোর্টে টানটান শুনানি
যে বাংলা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাঁদের কথায় বাংলা আজ যা ভাবে গোটা দেশ পরবর্তীতে সে কথা ভাবে, কিন্তু এই চোখ সংগ্রহ এবং এই বিষয়ে সচেতনতার ক্ষেত্রে দক্ষিণ ভারত উত্তর ভারতের থেকে অনেকখানি পিছিয়ে। সম্প্রতিক দক্ষিণবঙ্গের এমন ঘটনা, সেই কাজকে আরও পিছিয়ে ফেলতে পারে।
মানুষের মধ্যে নানা প্রশ্ন চিহ্ন জেগে উঠছে, চক্ষুদানের অঙ্গীকার মতো চক্ষুদান করে আইনি জটিলতার শিকার পরিবার। সঠিক কারণ সামনে আসা প্রয়োজন, এবং এর মাধ্যমে যাতে মৃত্যু পরবর্তী চক্ষুদান কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠনের যে কাজ দীর্ঘদিনের সচেতনতার প্রয়াস তাতে কোনওরকম খারাপ না প্রভাব পড়ে সে বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন মানুষকে আরও সচেতনতা বার্তা দেওয়া প্রয়োজন।





