
SIR-এ নাম বাদ প্রাক্তন সেনাকর্মীর। চুঁচুড়ায় বিপাকে ৮৭ বছরের শশীকান্ত হালদার। আবেদন করেও নাম নেই তালিকায়। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন। ফর্ম-৬ ফিলআপ করেও নাম ওঠেনি বলে অভিযোগ। এসআইআর-এ তাঁর বাড়ির অনেকের নামই বাদ গিয়েছে৷ শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার মুখ্যমন্ত্রী বলেন, আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে৷ আমি বলি না৷ মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন, এসআইআর-এর পর এবার রাজ্যে এনআরসি-র প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রীয় সরকার৷