Reliance Foundation-এর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই প্রকাশ করা হয় এই উদ্যোগের কথা৷ সেখানে উল্লেখ করা হয় যে নীতা আম্বানি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্রীড়া, গ্রামীণ উন্নয়ন, শিল্প ও সংস্কৃতির মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করে নারীদের ক্ষমতায়নের জন্য লড়াউ করে আসছেন।
আরও পড়ুন: প্যাকেজ বাড়ল সুন্দর পিচাইয়ের! কত হাজার কোটি হল গুগলের সিওই-র পারিশ্রমিক জানেন?
advertisement
পোস্টে বলা হয়েছে, “আমাদের প্রতিষ্ঠাতা মিসেস নীতা আম্বানি সবসময় বিশ্বাস করেন যে নারীরাই একটি উন্নত বিশ্ব গড়ে তোলার শক্তি রাখে। শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্যসেবা, গ্রামীণ উন্নয়ন, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে তার কাজ অসংখ্য নারীকে নিজেদের উপর বিশ্বাস রাখতে এবং তাদের অসীম সম্ভাবনার দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।”
ঘোষণা অনুযায়ী, HERoes আন্দোলনের মূল উদ্দেশ্য হল নারীদের উৎসাহ ও সমর্থন দেওয়া এবং তাদের নিজেদের অন্তর্নিহিত শক্তি ও নেতৃত্বের ক্ষমতাকে চিনতে অনুপ্রাণিত করা। এই উদ্যোগটি আন্তর্জাতিক নারী দিবসের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে শুরু করা হয়েছে।
প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে International Women’s Day উদযাপন করা হয়। ২০২৬ সালে এই দিবসটি প্রথম আন্তর্জাতিক উদযাপনের (১৯১১ সাল) ১১৫তম বার্ষিকী। দিনটি নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সাফল্যকে সম্মান জানায় এবং একই সঙ্গে বৈষম্য ও সহিংসতার মতো সমস্যার বিরুদ্ধে সচেতনতার আহ্বান জানায়। ২০২৬ সালের জন্য ইউএন ওমেন ঘোষিত আন্তর্জাতিক নারী দিবসের থিম হল, “Rights. Justice. Action. For ALL Women and Girls.”
উদ্বোধনের সময় নীতা আম্বানি ভারতীয় হস্তশিল্পের সৌন্দর্যও তুলে ধরেন। তিনি দেশীয় উদ্যোগে তৈরি একটি হাতে বোনা বেনারসি শাড়ি পরেছিলেন, যাতে কোমল প্যাস্টেল রঙে সূক্ষ্ম ফুলের নকশা ছিল। এই শাড়ির সঙ্গে তিনি বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্না ডিজাইন করা সূক্ষ্ম হাতের কাজের ব্লাউজ পরেছিলেন, যার হাতায় সূক্ষ্ম এমব্রয়ডারি ছিল। সঙ্গে ছিমছাম সাজে ছিল বড় গোলাকার হীরাখচিত দুল, একটি সূক্ষ্ম ব্রেসলেট এবং ঐতিহ্যবাহী লাল টিপে। হালকা, উজ্জ্বল মেকআপ এবং খোলা চুলেই সম্পূর্ণ হয়েছে তাঁর সাজ৷
