TRENDING:

Bangla News: সততার অনন্য উদাহরণ, ডাস্টবিনে পাওয়া লক্ষাধিক টাকার সোনা ফিরিয়ে দিলেন পৌরকর্মী

Last Updated:

Bangla News: উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপসী বিশ্বাস শনিবার সকালে ভুল করে নোংরার সঙ্গে লক্ষাধিক টাকার সোনার গয়না ডাস্টবিনে ফেলে দেন। সেই সময় পৌরসভার নির্মল বন্ধু কর্মী দাউদ শেখ নোংরা সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, অনুপম সাহা:  এক অনন্য নজি গড়ল পৌরসভার নির্মল বন্ধু। পৌরসভার নির্মল বন্ধুর ডাস্টবিনে ভুল করে কয়েক ভরি সোনা ফেলল গৃহবধূ, নির্মল বন্ধুর কর্মী সেই সোনার গয়না ফিরিয়ে দিল গৃহবধূকে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার  ১৮ নম্বর ওয়ার্ডের তাপসী বিশ্বাস, গতকাল শনিবার সকালে নির্মল বন্ধু, পৌর কর্মী দাউদ শেখ, বাড়িতে গিয়ে ডাস্টবিনে নোংরা আনতে যায় সেই সময় ওই গৃহবধূ ভুল করে নোংরা সঙ্গে লক্ষাধিক টাকার সোনার গয়না নোংরার সাথে দিয়ে দেয়।
ডাস্টবিনে পাওয়া লক্ষাধিক টাকার সোনা
ডাস্টবিনে পাওয়া লক্ষাধিক টাকার সোনা
advertisement

আরও পড়ুনঃ রাজনীতিতে আনুষ্ঠানিক প্রবেশ নীতীশ কুমারের ছেলে, জেডিইউ-তেই যোগ দিলেন নিশান্ত কুমারের

তারপর সেগুলো বসিরহাট ময়লা কলার মাতৃসদন বজ্র পদার্থ প্রসেসিং সেন্টারে নিয়ে গেলে ডাস্টবিন খুলতে দেখা যায় প্রায় ৩ ভরি সোনা অলংকার, এই নিয়ে খোঁজাখুঁজি করলে নির্ধারিত সময় যে জায়গায় গিয়েছিল আজ রবিবার সকালবেলায় ওই নির্মল বন্ধু তাঁর নাম পরিচয় জানার চেষ্টা করে এবং তাঁর বাড়িতে খবর দেয় ওই গৃহবধূ প্রসেসিং সেন্টারে যায় । গেলে তার সঠিক পরিচয় পত্র নির্দিষ্টভাবে জানায় এবং তার সোনার গয়না চিহ্নিত হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রায়দিঘিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩ কোটি টাকার কাঠ
আরও দেখুন

তারপর ওই নির্মল বন্ধু গৃহবধূ সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এমনকি পৌরসভার প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন তারপর সোনার অলংকার তুলে দেন। গয়না ফেরত পেয়ে তাপসী বিশ্বাস বলেন এই প্রজন্মে এখনও সততার মানবিক মুখ আছে, যেভাবে আমার সোনার গয়না ডাস্টবিনে ফেলে দিয়েছিল তাতে আমি মনে করেছিলাম হয়তো পাব না ,আমি পেয়ে খুশি ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: সততার অনন্য উদাহরণ, ডাস্টবিনে পাওয়া লক্ষাধিক টাকার সোনা ফিরিয়ে দিলেন পৌরকর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল