CM Nitish Kumar’s Son Joined Politics: রাজনীতিতে আনুষ্ঠানিক প্রবেশ নীতীশ কুমারের ছেলের, জেডিইউ-তেই যোগ দিলেন নিশান্ত কুমারের
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
CM Nitish Kumar’s Son Joined Politics: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা রাখলেন। রবিবার তিনি জনতা দল (জেডিইউ)-তে যোগ দেন। এদিন পাটনার দলীয় কার্যালয়ে গিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের শুভেচ্ছা গ্রহণ করেন।
পটনাঃ আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার। রবিবার তিনি জনতা দল (জেডিইউ)-তে যোগ দেন। এদিন পাটনায় দলের দফতরে পৌঁছে উপস্থিত কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের শুভেচ্ছা গ্রহণ করেন নিশান্ত।
দলের অফিসে সংক্ষিপ্ত বক্তব্যে নিশান্ত বলেন, তাঁর বাবার রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। তিনি বলেন, “আমার বাবা রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেই সিদ্ধান্তকে সম্মান করি। তাঁর নির্দেশনা মেনেই আমরা কাজ চালিয়ে যাব।”
আরও পড়ুনঃ ঘুমন্ত সহপাঠীদের উপর রড নিয়ে হামলা, হস্টেলে মৃত্যু ১, গুরুতর জখম একাধিক ছাত্র
দীর্ঘদিন ধরেই নিশান্ত কুমারের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল। ২০২৫ সালের ডিসেম্বরে জেডিইউ-র কার্যকরী সভাপতি সঞ্জয় ঝাও ইঙ্গিত দিয়েছিলেন যে দলীয় কর্মী ও সমর্থকেরা চান নিশান্ত সক্রিয়ভাবে দলের জন্য কাজ করুন।
advertisement
advertisement
অন্যদিকে, ৭৫ বছর বয়সি নীতীশ কুমার আসন্ন রাজ্যসভা নির্বাচনে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ১৬ মার্চ বিহারের পাঁচটি রাজ্যসভা আসনে ভোট হওয়ার কথা। শোনা যাচ্ছে, রাজ্যসভায় গেলে তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে পারেন।
নীতীশ কুমার বিহারে উন্নয়নমূলক কাজের জন্য “সুশাসন বাবু” নামে পরিচিত। মনোনয়ন জমা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 08, 2026 2:43 PM IST










