Crime News: ঘুমন্ত সহপাঠীদের উপর রড নিয়ে হামলা, হস্টেলে মৃত্যু ১, গুরুতর জখম একাধিক ছাত্র
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Crime News: কর্ণাটক বল্লারিতে একটি আবাসিক স্কুলে ভয়াবহ ঘটনা ঘটেছে। অভিযোগ, গুরুকুলা রেসিডেন্সিয়াল স্কুলের এক ছাত্র লোহার রড দিয়ে ঘুমন্ত সহপাঠীদের উপর হামলা চালায়।
কর্ণাটক: কর্ণাটক বল্লারিতে একটি আবাসিক স্কুলে ভয়াবহ ঘটনা ঘটেছে। অভিযোগ, গুরুকুলা রেসিডেন্সিয়াল স্কুলের এক ছাত্র লোহার রড দিয়ে ঘুমন্ত সহপাঠীদের উপর হামলা চালায়। এই ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয়েছে এবং একাধিক ছাত্র গুরুতর জখম হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতের খাবার খেয়ে ছাত্ররা হোস্টেলে ফিরে ঘুমিয়ে পড়েছিল। সেই সময়ই অভিযুক্ত ছাত্রটি একটি লোহার রড তুলে নিয়ে ডরমিটরিতে থাকা অন্যান্য ছাত্রদের উপর হামলা চালায়। মোট আট জন ছাত্র এই হামলার শিকার হয়। গুরুতর জখম অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনের মৃত্যু হয়। আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে, বাকিরাও গুরুতর জখম।
advertisement
advertisement
অভিযোগ, হামলার সময় হোস্টেলের ওয়ার্ডেনকেও আক্রমণ করে অভিযুক্ত ছাত্রটি। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। আহতদের বল্লারি ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (বিমস) এবং ট্রমা কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
মৃত ছাত্রের পরিবারের দাবি, অভিযুক্ত ছাত্রটি নেশাগ্রস্ত হতে পারে এবং এই ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তারা। কীভাবে একটি অপ্রাপ্তবয়স্ক ছাত্র হোস্টেলের ভিতরে এমন নৃশংস হামলা চালাতে পারল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। ঘটনার পর বল্লারি পুলিশ একটি মামলা রুজু করেছে এবং অভিযুক্ত ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 08, 2026 1:02 PM IST









