প্রথম দুর্ঘটনাটি ঘটে রবিবার সকালে ১১৪ নং জাতীয় সড়কের করুঞ্জি মোড় এলাকায়। একটি গাড়ি পিষে দেয় এক সাইকেল আরোহীকে। ঘটনায় মৃত্যু হয নুরুল ইসলাম খাঁ (৬৫) নামের এক ব্যক্তির।বাড়ি ভাতার থানার শিকারপুর গ্রামে। সূত্রের খবর, এক সাইকেল আরোহীকে পিষে দিয়ে চলে যায় গাড়িটি। স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে।
advertisement
হাসপাতালের জরুরি বিভাগ
অন্যদিকে, ক্ষেতমজুরদের নিয়ে আলু তুলতে যাওয়ার পথে রায়নার জাকতায় দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক্টর। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ট্রাক্টরটি। দুর্ঘটনায় মারা যান ১ জন। আহত হন ১২ জন।মৃতের নাম মনোরঞ্জন মন্ডল (৬৯)। বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানা এলাকায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলু তোলার জন্য ক্ষেতমজুরদের নিয়ে গ্রাম্য রাস্তা ধরে জমিতে যাওয়ার পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায়। ঘটনায় আহত হয় ১৩ জন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসা হয়।পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মনোরঞ্জন মন্ডলের। অনান্যদের অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।






