TRENDING:

Purulia News: আধুনিকতার ভিড়েও ভরসা মাটির উনুন! যেমন স্বাস্থ্যসম্মত, তেমনই স্বাদে অতুলনীয়, পুরুলিয়ায় সাঁওতাল সমাজে অটুট প্রাচীন ঐতিহ্য

Last Updated:

Purulia News: আধুনিকতার ভিড়েও পুরুলিয়ার সাঁওতাল সমাজে আজও অটুট মাটির উনুনে রান্না। এটি তাদের সংস্কৃতি ও জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। এইভাবেই তাঁরা নিজেদের শিকড়কে আঁকড়ে ধরে রেখেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া,শান্তনু দাস: আধুনিকতার ভিড়েও সাঁওতাল সমাজে আজও অটুট রয়েছে মাটির উনুনের প্রাচীন ঐতিহ্য। সময় যতই বদলাক, প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন, আদিবাসী সাঁওতাল সমাজের মানুষের কাছে মাটির উনুনই একমাত্র ভরসার প্রতীক। জঙ্গল থেকে সংগৃহীত কাঠ দিয়ে রান্না করাই তাদের চিরাচরিত রীতি। সাঁওতাল সমাজের মানুষজনের বিশ্বাস, মাটির উনুনে তৈরি খাবার একদিকে যেমন স্বাস্থ্যসম্মত, তেমনই অন্যদিকে স্বাদেও অতুলনীয়।
advertisement

গ্যাস সিলিন্ডার কিংবা আধুনিক ইলেকট্রনিক রান্নার যন্ত্রপাতি বাজারে সহজলভ্য হলেও সাঁওতাল সমাজ আজও তাদের ঐতিহ্যবাহী মাটির উনুনকেই আপন করে রেখেছে। পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের ভালাগোড়া গ্রামের সাঁওতাল সমাজের এক শিক্ষক দম্পতি বর্তমানে সমাজকে এই প্রাচীন ঐতিহ্য রক্ষার পথ দেখাচ্ছেন।

আরও পড়ুনঃ মানুষের সামান্য অসচেতনতায় বিধ্বংসী দাবানল! পুড়ে ছাই কয়েক হেক্টর বনভূমি, হুমকির মুখে জঙ্গলমহল, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

advertisement

সোনাইজুড়ি এলাকার তিলকা মুর্মু হাইস্কুলের শিক্ষক শত্রুঘ্ন মুর্মু বলেন, “প্রাচীন কাল থেকেই আমরা মাটির উনুনেই রান্না করে আসছি। শুধু বাড়ির দৈনন্দিন রান্না নয়, আমাদের ধর্মীয় ও সামাজিক সমস্ত অনুষ্ঠানেও মাটির উনুনেই রান্না করা হয়। বংশপরম্পরায় এই ঐতিহ্য আমরা বহন করে চলেছি এবং ভবিষ্যতেও তা বজায় রাখতে চাই।

View More

আরও পড়ুনঃ জেলার চাষিদের জন্য দারুণ সুখবর! ভাঙড়ে তৈরি হচ্ছে আধুনিক হিমঘর, নতুন কর্মসংস্থানের সুযোগ

advertisement

অন্যদিকে গৃহবধূ অঞ্জলি মুর্মু জানান, “মাটির উনুনে রান্না করা খাবারের স্বাদ একেবারেই আলাদা। আধুনিক গ্যাস বা ইলেকট্রনিক যন্ত্র থাকলেও আমরা আমাদের এই প্রাচীন রীতিতেই বিশ্বাসী। এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের সংস্কৃতি।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

সাঁওতালি আদিবাসী সমাজের মানুষের কাছে তাই মাটির উনুন শুধুমাত্র রান্নার মাধ্যম নয়, এটি তাদের সংস্কৃতি, পরিচয় ও জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। আধুনিকতার স্রোতে ভেসে না গিয়ে নিজেদের শিকড়কে আঁকড়ে ধরাই আজও তাদের সবচেয়ে বড় শক্তি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: আধুনিকতার ভিড়েও ভরসা মাটির উনুন! যেমন স্বাস্থ্যসম্মত, তেমনই স্বাদে অতুলনীয়, পুরুলিয়ায় সাঁওতাল সমাজে অটুট প্রাচীন ঐতিহ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল