TRENDING:

Yoga Competition: ৩০৩ প্রতিযোগীর জমাটি লড়াই! পূর্ব মেদিনীপুরে রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রতিভার মেলা

Last Updated:

East Medinipur Yoga Competition: সুস্থ দেহের সন্ধানে যোগাসনের বিকল্প নেই। সেই বার্তাকেই সঙ্গী করে পূর্ব মেদিনীপুরে আয়োজিত হল সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা। রাজ্যজুড়ে আসা ৩০৩ জন প্রতিযোগীর অদম্য উৎসাহ এবং দুর্দান্ত পারফরম্যান্সে বর্ণময় হয়ে উঠল প্রতিযোগিতার মঞ্চ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: বাংলার কোণায় কোণায় লুকিয়ে আছে বহু প্রতিভা। সেই প্রতিভাদের খুঁজে বার করতে আয়োজিত হল সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা। একদিনের এই যোগাসন প্রতিযোগিতায় ৩০৩ জন প্রতিযোগী অংশ নেয়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, হাওড়া, হুগলি-সহ বিভিন্ন জেলার প্রতিযোগীরা হাজির হয় এই সারা বাংলা যোগাসন প্রতিযোগিতায়। পূর্ব মেদিনীপুরের অমর্ষি রঘুনাথ হাইস্কুলে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ছোট ছোট প্রতিযোগীদের উৎসাহ এবং আগ্রহ প্রতিযোগিতাকে জমিয়ে তোলে। দর্শকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
advertisement

পশ্চিমবঙ্গ রাজ্য যোগ অ্যাসোসিয়েশন ও পূর্ব মেদিনীপুর জেলা ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অমর্ষি অর্ধেন্দু যোগ অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করে। একদিনের এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এসে অংশগ্রহণ করেন। মোট ১১টি বিভাগে যোগাসনের প্রদর্শন হয়। ছোট থেকে বড়—সব বয়সের প্রতিযোগীরাই নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পান।

আরও পড়ুন: AI, রোবোটিক্স, আধুনিক ল্যাব…! আইআইটি খড়গপুরের উদ্যোগে মালদহে প্রযুক্তি শিক্ষায় নতুন দিশা, হয়ে গেল বড় চুক্তি

advertisement

৭ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা এই যোগা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি জেলার প্রতিযোগীরা নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেন। প্রতিযোগীদের শরীরের নমনীয়তা, ভারসাম্য এবং একাগ্রতা দর্শকদের মুগ্ধ করে। প্রতিটি বিভাগেই প্রতিযোগীরা নিজেদের দক্ষতা দেখান। ক্ষুদে প্রতিযোগীদের আত্মবিশ্বাস এবং দক্ষতাও স্পষ্টভাবে ধরা পড়ে তাদের প্রদর্শনে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৩০৩ প্রতিযোগীর জমাটি লড়াই! পূর্ব মেদিনীপুরে রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রতিভার মেলা
আরও দেখুন

পূর্ব মেদিনীপুর জেলা ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মদনমোহন সরকার বলেন, “বাংলার বিভিন্ন কোণায় কোণায় লুকিয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করতেই এই সারা বাংলা যোগাসন প্রতিযোগিতার আয়োজন। মোট সাতটি জেলার প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন জেলার প্রতিযোগীদের প্রতিভা খুবই প্রশংসনীয়।” গত তিন বছর ধরে এই প্রতিযোগিতা হয়ে আসছে। প্রতিটি জেলার ক্ষুদে থেকে প্রতিভাবান যোগা প্রতিযোগীরা খুঁজে বার করতে এই উদ্যোগ। দিনশেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ১৫০টিরও বেশি পুরস্কার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Yoga Competition: ৩০৩ প্রতিযোগীর জমাটি লড়াই! পূর্ব মেদিনীপুরে রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রতিভার মেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল