advertisement

Mahua Flower Profit: বিনা পুঁজিতে লাভের ব্যবসা! ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি, জঙ্গলের কুড়ানো এই ফুলেই আয়ের মুখ দেখছেন গ্রাম্য বধূরা

Last Updated:

Mahua Flower Profit: জঙ্গলমহলের জঙ্গলে এখন ঝরে পড়ছে ‘হলুদ সোনা’। বিনিয়োগ বলতে কেবল ভোরবেলা থেকে হাড়ভাঙা পরিশ্রম। সেই কুড়ানো এই ফুল শুকিয়ে বাজারে বিক্রি করেই এখন লাভের মুখ দেখছেন শয়ে শয়ে মহিলা। এই ক্ষুদ্র ব্যবসাই এখন জঙ্গলমহলের গ্রামীণ অর্থনীতিতে যোগাচ্ছে নতুন অক্সিজেন।

+
মহুয়া

মহুয়া ফুল কুড়িয়ে রোজগারের দিশা দেখছে জঙ্গলমহলের মেয়েরা

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়া ও পুরুলিয়ার প্রত্যন্ত জঙ্গলমহলে জীবিকা বড়ই কঠিন। অনেক ক্ষেত্রেই প্রকৃতির উপর নির্ভর করেই দিন কাটাতে হয় এখানকার মানুষদের। ঠিক সেই রকমই এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হল মহুয়া ফুল, স্থানীয় ভাষায় যাকে বলা হয় মহুল।
এখন জঙ্গলজুড়ে ঝরে পড়ে সুগন্ধি এই ফুল। আশেপাশে মহুল গাছ থাকলে তার গন্ধ দূর থেকেই টের পাওয়া যায়। ভোর হতেই ঝুড়ি হাতে জঙ্গলে বেরিয়ে পড়েন আদিবাসী মহিলারা। গাছ থেকে ঝরে পড়া মহুল ফুল এক একটি করে কুড়িয়ে নেন তারা। প্রকৃতির মাটিতে ছড়িয়ে থাকা এই ফুল সংগ্রহ করাই অনেক পরিবারের গুরুত্বপূর্ণ আয়ের উৎস। কখনও কখনও পরিবারের অন্য সদস্যরাও এই কাজে সাহায্য করেন।
advertisement
advertisement
সংগ্রহ করা মহুল ফুল বাড়িতে এনে রোদে শুকিয়ে তৈরি করা হয় খোল বা সার। অনেক সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, এমনকি বিয়ের অনুষ্ঠানেও এই ফুলের ব্যবহার দেখা যায়। স্থানীয় বাজারে শুকনো মহুল ফুল বিক্রি হয় সাধারণত ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। যদিও দাম খুব বেশি নয়, তবুও এই সামান্য আয়ই অনেক পরিবারের সংসার চালাতে সাহায্য করে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফুল কুড়াতে আসা আদিবাসী মহিলারা জানান, বছরের এই সময়টায় মহুল ফুল যেন তাদের জীবিকার বড় ভরসা। সামান্য গরম পড়তেই এই ফুল কুড়োনোর চল আরও বেড়ে যায়। প্রকৃতির দান এই মহুল যেন জঙ্গলমহলের মানুষের কাছে সত্যিই এক মুক্তোর মত, যা কঠিন জীবনের মধ্যেও তাদের মুখে সামান্য হলেও হাসি ফোটায়।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mahua Flower Profit: বিনা পুঁজিতে লাভের ব্যবসা! ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি, জঙ্গলের কুড়ানো এই ফুলেই আয়ের মুখ দেখছেন গ্রাম্য বধূরা
Next Article
advertisement
CPIM Meenakshi Mukherjee: 'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
  • ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট

  • উত্তরপাড়া বিধানসভায় বাম প্রার্থী মীনাক্ষী

  • প্রার্থী হয়েই প্রচার শুরু করলেন এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement