advertisement

Mayapur ISKCON: সাধু বেশে বিদেশি-বিদেশিনীদের নামসংকীর্তন! হরেকৃষ্ণ মহামন্ত্রে আত্মহারা মায়াপুরের অনন্য মুহূর্তের ছবি দেখে মন জুড়াবে আপনারও

Last Updated:
Mayapur ISKCON: মায়াপুরের আকাশ-বাতাস এখন মুখরিত হরিনাম সংকীর্তনে। কিন্তু নজর কাড়ছে ভিনদেশি ভক্তদের নিষ্ঠা। গেরুয়া শাড়ি আর ধুতি-পাঞ্জাবিতে বিদেশি বিদেশিনীদের সংকীর্তনের এই অপূর্ব মুহূর্তগুলি মিস করবেন না!
1/6
নদিয়ার বিশ্ববিখ্যাত তীর্থস্থান মায়াপুরে প্রতিদিনই দেখা মেলে এক অনন্য দৃশ্যের। বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি ভক্তরা ভারতীয় সংস্কৃতির পোশাক-আশাক পরে অংশ নেন হরিনাম সংকীর্তনে। এই দৃশ্য এখন মায়াপুরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এবং প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর দৃষ্টি কেড়ে নিচ্ছে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)

2/6
মায়াপুরের মন্দির প্রাঙ্গণের বাইরেই প্রায় প্রতিদিন বিকেল থেকে শুরু হয় এই হরিনাম সংকীর্তন। বিদেশি ভক্তরা ধুতি, কুর্তা, শাড়ি ও অন্যান্য ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে হাতে করতাল ও মৃদঙ্গ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনে মেতে ওঠেন।

3/6
ভক্তিমূলক গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতেও দেখা যায় তাঁদের। ধর্মীয় আবেগ ও ভক্তির মেলবন্ধনে এক অনন্য পরিবেশ তৈরি হয় গোটা এলাকাজুড়ে। এই হরিনাম সংকীর্তন দেখতে প্রতিদিনই মন্দির চত্বরের বাইরে ভিড় জমায় দেশি-বিদেশি পর্যটকরা।

4/6
অনেক সময় স্থানীয় মানুষ ও পর্যটকরাও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন এই কীর্তনে। ফলে এক আন্তর্জাতিক ভক্তিমূলক পরিবেশ সৃষ্টি হয় মায়াপুরে, যেখানে ধর্ম, ভাষা ও দেশের সীমা যেন মুছে যায়।

5/6
স্থানীয়দের মতে, মায়াপুরে আসা বিদেশি ভক্তদের এইভাবে ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিজেকে মেলানো সত্যিই অনুপ্রেরণাদায়ক। অনেক পর্যটকই বলেন, বিদেশিদের মুখে হরিনাম ও ভারতীয় পোশাকে তাদের উপস্থিতি মায়াপুরের আধ্যাত্মিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলে।

6/6
ধর্মীয় পর্যটনের অন্যতম কেন্দ্র হিসেবে মায়াপুর এমনিতেই সারা বছর দেশ-বিদেশের মানুষের ভিড়ে মুখর থাকে। তার মধ্যেই প্রতিদিনের এই হরিনাম সংকীর্তন যেন মায়াপুরের আধ্যাত্মিক আবহকে আরও গভীর করে তুলছে। বিদেশি ভক্তদের অংশগ্রহণে এই দৃশ্য এখন মায়াপুরের অন্যতম আকর্ষণ হিসেবে পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)