TRENDING:

East Medinipur News: ওভারটেক করতে গিয়ে চরম বিপত্তি, ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দূরপাল্লার বাসের! বেপরোয়া গতির মাসুল দিলেন সাধারণ যাত্রীরা

Last Updated:

East Medinipur News: জাতীয় সড়কে ভয়ংকর পথদুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে যাত্রীবাহী দূরপাল্লার বাস। দ্রুতগতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ট্রাকে। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ২২ জন যাত্রী। কয়েকজন গুরুতর আহত যাত্রীকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দকুমার, সৈকত শী: জাতীয় সড়কে ভয়ংকর পথদুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে যাত্রীবাহী দূরপাল্লার বাস। দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ট্রাকে। এই ঘটনা রক্তারক্তি কাণ্ড।  ছুটে আসেv স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মীরা। সকালের এই ভয়াবহ বাস দুর্ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। ১৩ মার্চ শুক্রবার সকালে এই বাস দুর্ঘটনার ঘটে নন্দকুমার থানার অন্তর্গত ১১৬ নম্বর জাতীয় সড়কের হাঁসগেড়িয়ার কাছে।
advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন কলকাতা থেকে সোলপাট্টা দিকে একটি দূরপাল্লার বাস দ্রুতগতিতে যাচ্ছিল। সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই বিপত্তি। বাসটি একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে ছিটকে পড়েন বাসের মধ্যে থাকা যাত্রীরা। এই ঘটনায় প্রাথমিকভাবে আহত হয়েছেন প্রায় ২২ জন যাত্রী। স্থানীয় মানুষজনের সাহায্যে নন্দকুমার থানার পুলিশ দ্রুত উদ্ধার করে তাঁদের পাঠায় নন্দকুমারের খেজুরবেড়িয়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক  হওয়ায় দ্রুত স্থানান্তরিত করা হয় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে।

advertisement

আরও পড়ুন:  চাষবাসেই লুকিয়ে বড়লোক হওয়ার ‘সিক্রেট’! সাফল্যের ফর্মুলায় বাজিমাত হাওড়ার এই কৃষকের, জানলে অবাক হবেন আপনিও

বাসা থাকা আহত যাত্রী সুদীপ গিরি জানিয়েছেন, “বাসটি দ্রুতগতিতে আসছিল। নন্দকুমার এর কাছে সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। তারপর সামনে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। বাসার মধ্যে থাকা সমস্ত বাস যাত্রী ছিটকে পড়েন। তাঁদের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। বাস চালক ওভারটেক না করলে এই বিপত্তি হত না।” নন্দকুমার থানা বাসটি আটক করেছে। এই দুর্ঘটনার জেরে সকালে ১১৬ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ জেলা জুড়ে পথদুর্ঘটনা কমাতে একাধিক পদক্ষেপ নিয়েছে। তারপরেও বাস চালক ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এদিনের এই দুর্ঘটনা সেটাই আবার প্রমাণ করল। বাস চালক অসচেতনভাবে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়েই এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: ওভারটেক করতে গিয়ে চরম বিপত্তি, ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দূরপাল্লার বাসের! বেপরোয়া গতির মাসুল দিলেন সাধারণ যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল