TRENDING:

East Medinipur News: নদী না শস্যক্ষেত বোঝা দায়! চন্ডিয়ার বুকেই হরেক সবজির চাষ, মেদিনীপুরে নদীর মাঝে ফলছে সরষে-কপি-শশা

Last Updated:

East Medinipur News: এই নদীর মাঝে ফলছে সরষে, ফুলকপি, বাঁধাকপি, শশা সহ প্রায় সব রকম সবজি। নদী জুড়ে সবুজ-হলুদে মাখামাখি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ময়না, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিকঃ নদীর মাঝে চোখ জুড়ানো হলুদ শস্য ক্ষেত! নদীতেই ফলছে ফসল। ময়নার চন্ডিয়া নদীর মাঝে ফলছে সরষে, ফুলকপি, বাঁধাকপি, শশা সহ প্রায় সব রকম সবজি। নদী জুড়ে সবুজ-হলুদে মাখামাখি। যেন নদী নয়, পুরোটাই শস্যক্ষেত।
নদীর বুকে কৃষিকাজ
নদীর বুকে কৃষিকাজ
advertisement

তমলুকের ময়না এলাকার এই নদীতে বছরভর জল থাকে না। সারা বছরে মাত্র তিন-চার মাস জল থাকে। আষাঢ়-শ্রাবণের সময় চন্ডিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যায়। কিন্তু বাকি সময় জলহীন এই নদীতেই চলে কৃষিকাজ, চাষাবাদ। সেই হলুদ-সবুজ শস্যক্ষেত্র দেখলে মন ভরে যায়।

আরও পড়ুনঃ ভরসন্ধ্যায় শহরের বুকে দিগ্বিদিক শূন্য হয়ে ছুটছে জোড়া হাতি! আতঙ্কে সহস্র আর্তনাদ, পালাতে গিয়ে আহত কয়েকজন, চন্দ্রকোনায় হুলুস্থুল

advertisement

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের শেষ সীমানা দিয়ে বয়ে গিয়েছে এই চন্ডিয়া নদী। একটু দূরেই মিলেছে হলদি এবং কাঁসাই নদী। তমলুকের ময়নার এই অংশে এসে নাম নিয়েছে চন্ডিয়া। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র- এই তিন-চার মাস বৃষ্টির কারণে এই নদীতে জল থাকে। সেই সময় নদীর জল ফুলে ফেঁপে বিপদসীমার উপর দিয়ে বয়ে যায়। কখনও আবার রাজ্য সড়কের উপর হাঁটুসমান জলও জমে যায়। এই সময়টা কৃষকরা কোনও চাষ করতে পারেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় মাঘ চতুর্দশীতে মা সংকট তারিণীর পুজো! মনস্কামনা নিয়ে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
আরও দেখুন

বছরের বাকি সময় এই নদীতেই চাষাবাদ করেন ময়না, বলাইপণ্ডা, ঢেউ ভাঙা, চকচন্ডী সহ বিস্তীর্ণ এলাকার কৃষিজীবী মানুষজন। ক্লান্তি দূর করতে চারিদিক সবুজে ঘেরা হলুদ সর্ষে ফুলের রূপ দেখতে, ছবি তুলতে এবং আনন্দ নিতে দূর বহু মানুষ এখানে ভিড় করেন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: নদী না শস্যক্ষেত বোঝা দায়! চন্ডিয়ার বুকেই হরেক সবজির চাষ, মেদিনীপুরে নদীর মাঝে ফলছে সরষে-কপি-শশা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল