TRENDING:

East Medinipur News: হাওয়ার গতিতে ছুটছিল বাইক, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা গার্ডরেলে! শঙ্করপুরে প্রাণ গেল তরতাজা যুবকের

Last Updated:

East Medinipur News: তীব্র গতিতে ছুটছিল বাইক। নিয়ন্ত্রণ হারিয়ে ফল হল মর্মান্তিক। বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। অন্য দুজনকে গুরুতর আহত অবস্থা পাঠানো হয়েছে হাসপাতালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শঙ্করপুর, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: শঙ্করপুরে ভয়াবহ বাইক দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, পর্যটন কেন্দ্র শঙ্করপুর ও তাজপুরের সংযোগকারী সৈকত সরণিতে এই ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক।
পথ দুর্ঘটনা। প্রতীকী ছবি
পথ দুর্ঘটনা। প্রতীকী ছবি
advertisement

জানা গিয়েছে, শনিবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক রাস্তার ধারের লোহার পিলারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনাটি হয়েছে। শঙ্করপুর বিশ্ব বাংলা সৈকত সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি হয়েছে। অনাদি গিরি (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত আরও দুই আরোহীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

আরও পড়ুন: সকাল থেকে হু-হু করে বইছে ঠান্ডা হাওয়া, কুয়াশামাখা সকালে ঝাড়গ্রামে আবার শীতের আমেজ! পর্যটকদের পোয়াবারো

advertisement

প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকটির গতি অত্যন্ত বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার ধারের একটি লোহার পিলারে সজোরে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তিনজনকে উদ্ধার করে বালিসাই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা অনাদিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আগে গ্রেফতার হয়েছিল স্ত্রী, এবার মাদক পাচার করতে গিয়ে হাতনাতে ধরা পড়ল স্বামী! গোপন অভিযানে বড় সাফল্য

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছাড়ুন...! কিশোরী বাবুর বেগুনের 'বিরিয়ানি' চেখে দেখুন!
আরও দেখুন

আহত দুই যুবককে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মন্দারমণি কোস্টাল থানার পুলিশ দুর্ঘটনাকবলিত বাইকটি আটক করেছে। বাইক আরোহীরা হেলমেট বা অন্যান্য সুরক্ষাবিধি মেনে চলছিলেন কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: হাওয়ার গতিতে ছুটছিল বাইক, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা গার্ডরেলে! শঙ্করপুরে প্রাণ গেল তরতাজা যুবকের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল