TRENDING:

East Medinipur News: রাস্তায় দুর্ঘটনা হলে সঙ্গেসঙ্গে মিলবে সাহায্য, বিপদের সময় পথেই পাওয়া যাবে বন্ধু! বড় উদ্যোগ স্বাস্থ্য দফতরের

Last Updated:

East Medinipur News: পথ দুর্ঘটনায় প্রাণহানি রুখতে এবার বড় উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য দফতর। নিয়োগ করা হচ্ছে পথবন্ধু। যাঁরা আপৎকালীন সময়ে সাহায্য করবেন নানাভাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শী: পথ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রতিদিনই জেলার কোনও না কোনও প্রান্তে পথ দুর্ঘটনা ঘটছে। পথ দুর্ঘটনায় মারা যাচ্ছে সাধারণ পথচারী থেকে বাইক আরোহী এবং গাড়ি চালকরা। অনেক সময় দেখা যায় যে দুর্ঘটনার এলাকা থেকে হাসপাতাল দূরে হওয়ায় দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির মৃত্যু হচ্ছে। পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমাতে তাই এবার জেলা প্রশাসনের পাশাপাশি কোমর বেঁধে নামল পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর। পূর্ব মেদিনীপুর জেলাতেই প্রথম সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা রোধে জেলা স্বাস্থ্য দফতর একটি বড় উদ্যোগ নিয়েছে।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার ওপর দিয়ে বয়ে গিয়েছে ১৬ নম্বর জাতীয় সড়ক, ১১৬ নম্বর জাতীয় সড়ক ও ১১৬ বি নন্দকুমার দিঘা জাতীয় সড়ক। পূর্ব মেদিনীপুর জেলায় একদিকে হলদিয়া কোলাঘাটের মত শিল্পাঞ্চল এলাকা। অন্যদিকে দিঘা মন্দারমনির মত পর্যটনকেন্দ্র। আবার এই জেলায় প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। ফলে পূর্ব মেদিনীপুর জেলায় জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক, এমনকি গ্রামীণ সড়কে যানবাহনের আধিক্য অনেকটাই বেশি। রাস্তাঘাটে যানবাহনের আধিক্য বেশি থাকায় প্রতিনিয়ত প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণহানির ঘটনা ঘটছে। পথ দুর্ঘটনায় প্রাণহানি রোধে এবার স্বাস্থ্য দফতর জেলা জুড়ে পথবন্ধু রাখছে।

advertisement

আরও পড়ুন: মানুষের থেকে লম্বা কলার কাঁদি, ইয়া বড় বড় বেগুন, লাউ, মুলো! দেখার জন্য হামলে পড়ছে মানুষ

পূর্ব মেদিনীপুর জেলার তিনটি জাতীয় সড়কের ৭০ টি ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে। জাতীয় সড়কে ওই ব্ল্যাক স্পট এলাকায় পথবন্ধু থাকবে। এই পথবন্ধুদের কাজ হল দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া। পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম বন্ধুদের প্রশিক্ষণ দেওয়া হয়। পুলিশের সঙ্গে সমন্বয় করেই পথবন্ধুরা দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেবে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠাবে। জেলার ডেপুটি সিএমওএইচ (ওয়ান) নারায়ণ মিদ্যা জানান, “এই পথবন্ধুরা চিকিৎসক নন, কিন্তু দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের প্রাণ বাঁচাতে পারেন। তাই তাঁদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
রাস্তায় দুর্ঘটনা হলে সঙ্গেসঙ্গে মিলবে সাহায্য, বিপদের সময় পথেই পাওয়া যাবে বন্ধু!
আরও দেখুন

বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া ও দিঘা পর্যন্ত জাতীয় সড়কে মোট ১১৪ জন ‘পথ বন্ধু’ সক্রিয় রয়েছেন। প্রতিটি থানা ও দুর্ঘটনা প্রবণ এলাকায় তাঁদের যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সড়কের ধারে দোকানগুলিতেও এই নাম ও নম্বরের তালিকা রয়েছে, যাতে দুর্ঘটনা ঘটলে দ্রুত যোগাযোগ করা যায়। সবমিলিয়ে, দুর্ঘটনা কমাতে এবং রাস্তায় যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের নানা দফতরের সম্মিলিত এই উদ্যোগে আশাবাদী জেলার মানুষ। পথ দুর্ঘটনা মৃত্যুর হার এই উদ্যোগে কমবে বলে জানা যায় প্রশাসন সূত্রে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: রাস্তায় দুর্ঘটনা হলে সঙ্গেসঙ্গে মিলবে সাহায্য, বিপদের সময় পথেই পাওয়া যাবে বন্ধু! বড় উদ্যোগ স্বাস্থ্য দফতরের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল