TRENDING:

Siliguri Traffic Update: শিলিগুড়িতে সপ্তাহের শুরুতেই চরম যানজটের আশঙ্কা! কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন জানুন

Last Updated:
Siliguri Traffic Update: শিলিগুড়িতে সপ্তাহের শুরুর দিনেই ট্রাফিক জ্যামের আশঙ্কায় নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বেশ কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে। ভোগান্তি এড়াতে বাড়ি থেকে বের হওয়ার আগেই দেখে নিন কোন কোন রাস্তা দিয়ে যাওয়া ভাল।
advertisement
1/5
শিলিগুড়িতে সপ্তাহের শুরুতেই চরম যানজটের আশঙ্কা! কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন জানুন
সোমবার সকালে অফিস, ব্যবসা বা দৈনন্দিন কাজে বেরোনোর আগে শহরের ট্র্যাফিক পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকার পরামর্শ দিল শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশ। সোমবার ১৬ মার্চ সম্ভাব্য যানজটের কারণে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি ধীর থাকতে পারে বলে জানানো হয়েছে। তাই চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং প্রয়োজনে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
ট্র্যাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, দার্জিলিং মোড় ক্রসিংয়ে উন্নয়নমূলক কাজ চলার কারণে ওই এলাকায় যান চলাচল ধীর হতে পারে। পাশাপাশি এনএইচ–১০ এর শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় পর্যন্ত রাস্তা মেরামত ও উন্নয়নের কাজ চলছে। সালুগাড়া এলাকাতেও ক্যারেজওয়েতে কাজ চলায় গাড়ির গতি কমিয়ে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
3/5
এছাড়াও সাহুডাঙ্গি–আমবাড়ি লিঙ্ক ব্রিজে নতুন সেতু নির্মাণের কারণে ব্রিজটি আপাতত বন্ধ রয়েছে। ফলে বেলাকোবা বা শিলিগুড়ি থেকে আমবাড়ি ও সাহুডাঙ্গি যাওয়ার ক্ষেত্রে নওপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্র্যাফিক পুলিশ। অন্যদিকে ঠাকুর নগর রেলক্রসিং সংলগ্ন সাহু নদী সেতুতেও মেরামতির কাজ চলছে, যার ফলে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
4/5
সোমবার বিভিন্ন হাট বাজার এলাকাতেও যান চলাচলে ধীরগতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সালুগাড়া হাট এলাকায় সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত যানবাহন চলাচলে প্রভাব পড়তে পারে। একইভাবে ফুলবাড়ি হাট এলাকায় দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ৮টা এবং আমবাড়ি হাট থেকে ক্যানাল রোড এলাকায় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
5/5
এদিকে বাগডোগরা বিমানবন্দর ও এনজেপি স্টেশন থেকে পাহাড়মুখী যানবাহনের জন্য বিশেষ রুট নির্দেশিকা জারি করা হয়েছে। ট্রাফিক পুলিশের নির্দেশ অনুযায়ী, কাওয়াখালি ও খাপরাইল হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে সিকিম ও কালিম্পং দিক থেকে আসা গাড়িগুলিকে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করতে বলা হয়েছে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনের প্রবেশও সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে বলে জানিয়েছে ট্র্যাফিক পুলিশ। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri Traffic Update: শিলিগুড়িতে সপ্তাহের শুরুতেই চরম যানজটের আশঙ্কা! কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল