পূর্ব মেদিনীপুর জেলার নানা প্রান্তেই বহু রেস্তোরাঁ রয়েছে। কোলাঘাট থেকে পাঁশকুড়া ১৬ নম্বর জাতীয় সড়কের দুই পাশেই বিভিন্ন মানের রেস্তোরাঁ রয়েছে। তবে এবার যাবতীয় আকর্ষণ কেড়ে নিল এই উড়োজাহাজ রেস্টুরেন্ট। এর উদ্বোধন ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিনে হলেও, এটি তৈরির সময় থেকেই রীতিমত সাধারণ মানুষের মনে উৎসাহ লেগেছে। উড়োজাহাজের সদৃশ্য রেস্টুরেন্ট গড়ে ওঠার ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে।
advertisement
পাঁশকুড়ায় উড়োজাহাজ থিমের রেস্তোরাঁ
এরোপ্লেন সদৃশ্য রেস্টুরেন্ট গড়ে তোলার পিছনে উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য হল, মানুষকে উন্নতমানের খাবার ও বিমানবন্দরে ঘোরার অভিজ্ঞতা প্রদান করা। এ বিষয়ে রেস্তোরাঁর এক কর্মকর্তা জগন্নাথ দাস জানান, “বহু ধরনের রেস্তোরাঁ রয়েছে জেলা জুড়ে। আমরা নতুন কিছু করার চিন্তা ভাবনা নিয়ে এই এরোপ্লেন রেস্টুরেন্ট তৈরি করেছি। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এদিন খাবার দাবারে বিশেষ ছাড়ও রয়েছে। আগামী দিনে পুরো জায়গাটা ছোটখাটো একটি বিমানবন্দর হিসাবে তুলে ধরতে চাই। সেই পরিকল্পনা নিয়েই কাজ চলছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
১৬ নম্বর জাতীয় সড়কের পাশে এই উড়োজাহাজ রেস্টুরেন্ট রীতিমত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তৈরির সময় থেকে সাধারণ মানুষ এসে ছবি তুলছেন। এই এরোপ্লেন রেস্টুরেন্ট আগামিদিনে পাঁশকুড়ার পর্যটনে বিশেষ গুরুত্ব রাখবে বলে জানান পাঁশকুড়ার বাসিন্দারা। সব মিলিয়ে ১৪ ফেব্রুয়ারিতে এই উড়োজাহাজ উদ্বোধন ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে।





