TRENDING:

স্বপ্না বর্মণ যাতে মনোনয়ন জমা দিতে না পারে, তার ব্যবস্থা করে রেখেছিল...! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

Last Updated:

মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে আগেই তৃণমূল প্রার্থীদের সতর্ক করেছিলেন Mamata Banerjee। এবার সেই মনোনয়ন প্রক্রিয়া নিয়েই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মনোনয়ন জমা নিয়ে তৃণমূল প্রার্থীদের আগেই সতর্ক করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচনে মনোনয়ন জমা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কী বললেন অভিষেক?
কী বললেন অভিষেক?
advertisement

এই প্রসঙ্গে, তিনি বুধবার রাজগঞ্জের এক সভা থেকে কমিশনকে নিশানা করে বলেন, “স্বপ্না বর্মণ যাতে নির্বাচনে মনোনয়ন জমা করতে না পারে তার ব্যবস্থা করেছিল। তৃণমূল কংগ্রেসকে কোর্টে যেতে হয়েছে । পিতৃহারা একজনকে কোর্টে টেনে গিয়েছে। যে ভালোবাসা তৃণমূলকে জিতিয়ে প্রমাণ করবেন সুদ সমেত উন্নয়নের মাধ্যমে ফিরিয়ে দেব।”

এরপরেই তিনি দাবি করেন, স্বপ্না বর্মন ৪০ হাজার ভোটের ব্যবধানে জিতবে। খগেশ্বর রায়ের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে স্বপ্না। অভিভাবকের মত থাকবে খগেশ্বর রায়।

advertisement

এরপরেই তিনি জানান, নির্বাচন শেষ হলে ৬ মাসের মধ্যে জায়গা চিহ্নিত করে ফায়ার ব্রিগেডের কাজ শুরু হবে।

একইসঙ্গে, রাজগঞ্জ বিধানসভায় কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধন সবথেকে বড় সাফল্য বলেও দাবি করেন তিনি।

এরপরেই বিজেপিকে নিশানা করেন অভিষেক। এই প্রসঙ্গে তিনি বলেন, “রাজগঞ্জে বহিরাগতদের প্রার্থী করেছে বিজেপি।”

একইসঙ্গে তাঁর বক্তব্যে উঠে আসে এসআইআর ইস্যুও। এই প্রসঙ্গে তিনি বলেন, “SIR যত নাম কাটুক সমুদ্র থেকে চার বালতি জল তুলে নিলে সমুদ্রের জল কমে যায় না।

advertisement

নির্বাচন শেষ হলে কৃষকদের জন্য হিমঘর করে দেওয়া হবে বলেও জানান।

সেরা ভিডিও

আরও দেখুন
কংগ্রেসের গড় ফিরে পেতে মরিয়া! ডাক্তার থেকে রাজনৈতিক ময়দানে এই প্রার্থী
আরও দেখুন

তিনি ফের আসবে বলেও জানান তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “২১ জুলাইয়ের আগে আবার আসার চেষ্টা করব রাজগঞ্জে।যে প্রতিশ্রুতি দিয়ে গেলাম স্বপ্না জেতার পরেই কাজ শুরু হবে।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
স্বপ্না বর্মণ যাতে মনোনয়ন জমা দিতে না পারে, তার ব্যবস্থা করে রেখেছিল...! বিস্ফোরক অভিযোগ অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল