TRENDING:

East Bardhaman News: বর্ধমানের মহিলা পরিযায়ী শ্রমিকের ভিনরাজ্যে অস্বাভাবিক মৃত্যু! খু*নের অভিযোগ পরিবারের, ঘনাচ্ছে রহস্য

Last Updated:

East Bardhaman News: পূর্ব বর্ধমানের মহিলা পরিযায়ী শ্রমিকের ভিনরাজ্যে রহস্যমৃত্যু। মৃতার পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেননি, বরং তাঁকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ ভিনরাজ্যে বাঙালি মহিলা পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতার পরিবারের দাবি, আত্মহত্যা নয়, তাঁকে খুন করা হয়েছে। সঠিক তদন্তের দাবি জানিয়ে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার দারস্থ হয়েছে পরিবার। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
কান্নায় ভেঙে পড়েছে পরিবার
কান্নায় ভেঙে পড়েছে পরিবার
advertisement

জানা গিয়েছে, ২০ বছর আগে নাদনঘাট থানার অন্তর্গত সিদ্ধেপাড়া এলাকার বাসিন্দা সোনামণি বৈরাগ্যের সঙ্গে বিয়ে হয় মিঠুন বৈরাগ্যের। এরপরেই আর্থিক অনটনের কারণে গুজরাটের আহমেদাবাদের একটি রেস্টুরেন্টে মহিলা ওয়েটার হিসেবে কাজ করতে চলে যান তিনি। সেখানে কাজ করাকালীন গত পরশুদিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

আরও পড়ুনঃ বনগাঁয় চোর সন্দেহে ধরা পড়লেন বিহারের বৃদ্ধ! থানায় আনতেই ফাঁস আসল সত্য, হ্যাম রেডিওর সৌজন্যে ঘর ওয়াপসি

advertisement

ইতিমধ্যেই মৃতার মা নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেছে। তাঁর দাবি, মেয়েকে খুন করা হয়েছে। এই প্রসঙ্গে প্রয়াত মহিলার স্বামীর দাবি, সোনামণির মৃত্যু স্বাভাবিক নয়, এর পিছনে যারা যারা রয়েছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।

মৃতার স্বামী মিঠুন বলেন, “আমার শ্যালক ফোন করে এই খবর দেয়। সে জানায়, বোন আর নেই। আমি এই ঘটনার প্রকৃত তদন্ত চাই।” একইসঙ্গে তিনি জানান, আহমেদাবাদে সোনামণির সঙ্গে একটি ছেলে থাকতেন। তাঁকেই সন্দেহ হচ্ছে বলে জানিয়েছেন মিঠুন। এর পাশাপাশি এই ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীর কঠোরতম শাস্তি দাবি করেছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: বর্ধমানের মহিলা পরিযায়ী শ্রমিকের ভিনরাজ্যে অস্বাভাবিক মৃত্যু! খু*নের অভিযোগ পরিবারের, ঘনাচ্ছে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল